BSSEI Belur-এ আপনাকে স্বাগতম! আমাদের অফিসে আসতে চান, বা কোনো অফলাইন ক্লাসে যোগ দিতে চান — অনেকেই প্রথমবার আসতে গিয়ে ঠিকানা খুঁজে পেতে একটু সমস্যায় পড়েন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা তৈরি করেছি এই সম্পূর্ণ পথনির্দেশিকা। ট্রেন, বাস, মেট্রো — যেকোনো মাধ্যমে আসুন, এখানে সব তথ্য একসাথে পাবেন। একবার পড়ে নিন, আর নিশ্চিন্তে চলে আসুন!
⇒ Google Map: Location পেতে ক্লিক করুন
⇒ যেকোনো সমস্যায় যোগাযোগ করুন: 7003467101
টিপস: যেকোনো লোককে বলুন “পাল নার্সারি” যাবেন — এলাকার সবাই চেনে। পাল নার্সারির উল্টো দিকেই BSSEI-এর অফিস, Kidzee Belur বিল্ডিং, ১ম তলা।
তাছাড়া, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ দিকনির্দেশনার ভিডিও। নিচের ভিডিওতে ক্লিক করুন।
শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরুন ⇒ বালিঘাট স্টেশনে নামুন ⇒ বালিঘাট থেকে টোটো করে লালবাবা কলেজে নামুন।
শেওড়াফুলি / বর্ধমান / কাটোয়া / ব্যান্ডেল লোকাল ধরুন ⇒ বেলুড় স্টেশনে নামুন ⇒ বেলুড় স্টেশন থেকে টোটো করে লালবাবা কলেজে নামুন।
ডানলপ থেকে 56 নং বাস বা ম্যাজিক গাড়ি করে সরাসরি লালবাবা কলেজের সামনে নামুন।
দক্ষিণেশ্বরে এসে, সেখান থেকে অটো বা বাসে করে বালিঘাট স্টেশনে নামুন ⇒ তারপর টোটো করে লালবাবা কলেজ।
হাওড়া থেকে 54 / 51 / 56 বাস বা বালিঘাট মিনিবাসে করে লালবাবা কলেজের সামনে নামুন।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামুন ⇒ বেলুড়মঠের অটো বা ম্যাজিক গাড়ি ধরুন ⇒ লালবাবা কলেজের সামনে নামুন।
অথবা, যেকোনো লোককে বলুন পাল নার্সারি অথবা Kidzee Belur যাবেন— যে কেউ দেখিয়ে দেবে। পাল নার্সারির উল্টো দিকেই BSSEI-এর অফিস, Kidzee Belur বিল্ডিং, ১ম তলা।
অথবা, বেলুড়মঠের মেন গেটের বাঁ দিকের রাস্তা বা বিদ্যামন্দিরের পাশের রাস্তা দিয়েও ৫ মিনিটে আসা যায়।
Institute of Banking Personnel Selection (IBPS) প্রতি বছর দেশজুড়ে বিভিন্ন...
আপনি যদি এমন একটি কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন যা আপনার...
আসন্ন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করার পরিকল্পনা করছেন? আপনার...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা গ্র্যাজুয়েট হন এবং একটি স্থায়ী...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন এবং সমাজকল্যাণ ক্ষেত্রে একটি...