সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে নভেম্বর মাস আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। রেলওয়ে, WBPSC, স্বাস্থ্য, ডিফেন্স, কোর্ট, প্রতিটি ক্ষেত্রেই একসঙ্গে বহু নিয়োগ চলছে। এই লেখায় এক জায়গায় পাবেন কোন চাকরির শেষ তারিখ কবে, কে কোন পদের জন্য যোগ্য, আর এখনই কী করা উচিত।
প্রধান সেক্টর: Railway, WBPSC, Health, Defence ও Court।
নোটিফিকেশান গুলো ডাউনলোড করতে, নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
তারিখ | নিয়োগ |
৪ নভেম্বর | স্বাস্থ্য দপ্তর, Delhi Court, IOCL |
৬ নভেম্বর | RRB NTPC (Graduate) |
৭ নভেম্বর | WBPSC Stenographer |
৯ নভেম্বর | WBPSC Sub-Surveyor |
১১ নভেম্বর | CRPF Sports Quota |
১৩ নভেম্বর | RRB NTPC (Undergraduate) |
১৫ নভেম্বর | CWC |
২৫ নভেম্বর | RRB Station Master ও Supreme Court |
৩০ নভেম্বর | Eastern Railway Sports Quota |
আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোন চাকরিতে আবেদন করতে পারবেন, দেখে নিন।
মাধ্যমিক পাস:
উচ্চমাধ্যমিক (১০+২) পাস:
যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন:
টেকনিক্যাল / স্পেশাল কোর্স:
দুটি স্তরে নিয়োগ হচ্ছে।
ওয়েবসাইট: RRB
বেতন: ₹১৯,৯০০ থেকে ₹১,১২,৪০০।
Graduate Level
Undergraduate Level
দুটি নিয়োগেরই ওয়েবসাইট: WBPSC
Read More: Download The ICDS Supervisor Syllabus Now!
একসঙ্গে এত নিয়োগ প্রতিবার আসে না। নিজের যোগ্যতা মিলিয়ে দেখুন, শেষ তারিখ ক্যালেন্ডারে লিখে রাখুন, আর অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে আবেদন করুন। বন্ধু বা পরিচিত কেউ চাকরির খোঁজ করছেন? তাঁদের সঙ্গে এই লেখাটি শেয়ার করুন।
বি.দ্র.: বয়সসীমা, বেতন ও অন্যান্য তথ্য আবেদনের আগে সংশ্লিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নেবেন।
১. মাধ্যমিক পাস করলে কোন কোন চাকরিতে আবেদন করা যাবে?
WBPSC Stenographer (সঙ্গে কম্পিউটার স্টেনোগ্রাফি/টাইপিং লাগবে), Supreme/Delhi Court (Group C), IOCL Apprentice এবং Railway Sports Quota। পঞ্চায়েত নিয়োগে মাধ্যমিক পাসদের জন্য পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক ও ক্লার্ক কাম টাইপিস্টের পদ আসন্ন।
২. উচ্চমাধ্যমিক (১০+২) পাস করলে কোন চাকরিগুলো পাওয়া যাবে?
RRB NTPC (Undergraduate), CRPF Sports Quota, Supreme Court এবং IOCL। এছাড়া আসন্ন পঞ্চায়েত নিয়োগে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির পদ রয়েছে।
৩. গ্র্যাজুয়েটরা কোথায় আবেদন করতে পারবেন?
RRB NTPC (Graduate), RRB Station Master, CWC এবং Delhi Court (Group B)। যেকোনো শাখার গ্র্যাজুয়েশন হলেই এই পদগুলোতে আবেদন করা যাবে।
৪. অষ্টম শ্রেণি পাস করলে কোনো সুযোগ আছে কি?
হ্যাঁ। আসন্ন পঞ্চায়েত নিয়োগে পঞ্চায়েত কর্মী (Group D) ও পিয়নের পদ আছে। ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগে সহায়িকার জন্যও অষ্টম শ্রেণি পাস চাওয়া হয়েছে।
৫. নভেম্বর মাসের কোন কোন তারিখে ডেডলাইন?
৪, ৬, ৭, ৯, ১১, ১৩, ১৫, ২৫ ও ৩০ নভেম্বর। কোন তারিখে কোন চাকরি, তা উপরের ডেডলাইন টেবিলে দেওয়া আছে।
৬. RRB NTPC-তে আবেদন কোথায় করব এবং বেতন কত?
অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in। বেতন ₹১৯,৯০০ থেকে ₹১,১২,৪০০। Graduate Level-এ শেষ তারিখ ৬ নভেম্বর এবং Undergraduate Level-এ ১৩ নভেম্বর।
৭. Sub-Surveyor পদে আবেদনের যোগ্যতা কী?
মাধ্যমিক পাস এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। বয়স ১৮-৪৫ বছর, শেষ তারিখ ৯ নভেম্বর, আবেদন করতে হবে psc.wb.gov.in-এ।
৮. স্পোর্টস কোটার চাকরি কোনগুলো?
CRPF Sports Quota (শেষ তারিখ ১১ নভেম্বর) এবং Eastern Railway Sports Quota (শেষ তারিখ ৩০ নভেম্বর)। দুটোতেই স্পোর্টস সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন লাগবে।
৯. WBPSC Clerkship পরীক্ষা কবে হতে পারে?
সম্ভাব্য সময় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয়/তৃতীয় সপ্তাহ। এখনই মক টেস্ট ও রিভিশন শুরু করা ভালো।
১০. শিক্ষক নিয়োগের জন্য এখন কী করা উচিত?
প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের জন্য TET পরীক্ষার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে এবং প্রায় ৩৩,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া আসন্ন। তাই এখনই সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু করুন।
১১. আবেদনের আগে কী কী ডকুমেন্ট তৈরি রাখব?
পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, কাস্ট বা স্পোর্টস সার্টিফিকেট এবং মার্কশিট, সবকিছু নির্দিষ্ট সাইজে স্ক্যান করে রাখুন। আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত Notification (PDF) ডাউনলোড করে পড়ে নিন।
১২. শেষ দিনের জন্য অপেক্ষা করা কি ঠিক?
না। শেষ দিনে ওয়েবসাইট ডাউন হওয়ার ঝুঁকি থাকে, তাই ডেডলাইনের অনেক আগে ফর্ম ফিলাপ সম্পন্ন করুন।
১৩. WBCS-এর নতুন বিজ্ঞপ্তি কবে?
পেন্ডিং কাজের নিষ্পত্তি প্রায় শেষের দিকে এবং খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তির কাজ শুরু হতে চলেছে। নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি, তাই প্রস্তুতি জোরদার রাখুন।
সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে নভেম্বর মাস আপনার জন্য...
West Bengal Public Service Commission (WBPSC)-এর Sub Inspector of Schools...
WBPSC Miscellaneous পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে অংকের ভয় দূর করা...
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) Miscellaneous পরীক্ষা প্রতি বছর লক্ষ...
West Bengal Public Service Commission (WBPSC) অফিশিয়ালভাবে Miscellaneous Services Recruitment...