IBPS PO Notification Out 2025 Exam Pattern, Exam Dates, Syllabus

IBPS PO Notification Out 2025 Exam Pattern, Exam Dates, Syllabus
জুন 30, 2025
Banking . IBPS PO

IBPS PO পরীক্ষাটি প্রতি বছর Institute of Banking Personnel Selection (IBPS) দ্বারা অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে ভারতের বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক-এ PO অফিসার পদে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। ২০১১ সাল থেকে এই পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এবং ২০২৫ সালে এটি ১৫তম সংস্করণ হবে। IBPS CRP PO/MT CRPF-XV 2025 পরীক্ষাটি মোট ১১টি পাবলিক সেক্টর ব্যাংকে অফিসার নিয়োগের উদ্দেশ্যে নেওয়া হবে।

IBPS PO 2025 নিয়োগ প্রক্রিয়াটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয় – প্রিলিমস পরীক্ষা, মেইনস পরীক্ষা, এবংইন্টারভিউ । এই তিনটি ধাপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।

IBPS PO 2025-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি তবে ২০২৫ এর জুলাই মাসে IBPS PO বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদের সংখ্যা এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশিত হবে এবং এই বিজ্ঞপ্তিটি IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে www.ibps.in-এ পাওয়া যাবে।

IBPS PO Notification 2025

IBPS PO বিজ্ঞপ্তি টি ২০২৫ এর বিস্তারিত নোটিশ IBPS তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্ভাব্যভাবে ২০২৫ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করবে। IBPS PO 2025 (CRP-XV PO/MT)–এর জন্য এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংকে প্রোবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেইনি (PO/MT) পদে নিয়োগের সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

IBPS PO Exam Summary 2025

IBPS PO এর পরীক্ষাটি অনলাইন মোড অনুষ্ঠিত হয়ে থাকে আগামীবছর গুলির বিজ্ঞপ্তি অনুসারে এর recruitment কিন্তু খুব দ্রুত হয় , তাই এই বছর ও আসা করা যাচ্ছে যে ২০২৫ এর অফিসিয়াল ওয়েবসাইটে জুলাই মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি টি প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তিতে তখন কত শূন্যপদ,স্যালারি,শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষা কবে সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা থাকবে।

সংস্থা

Institute of Banking Personnel Selection (IBPS)

পোস্ট নাম

Probationary Officer

মোট শূন্যপদ

To Be Notified

অন্তর্ভুক্ত ব্যাংক

11

আবেদন করার মাধ্যম

Online

অনলাইন রেজিস্ট্রেশন

July 2025

পরীক্ষার মাধ্যম

Online

নির্বাচিত প্রক্রিয়া

Prelims- Mains- Interview 

শিক্ষাগত যোগ্যতা

Graduate 

বয়সের সীমা

20 years to 30 years

স্যালারি

Rs. 52,000 to 55,000

অফিসিয়াল ওয়েবসাইটে

www.ibps.in

IBPS PO Important Dates 2025

IBPS PO বিজ্ঞপ্তি ২০২৫ এর সাথে অনলাইন রেজিস্ট্রেশনের তারিখগুলি প্রকাশিত হবে, যা ২০২৫ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। IBPS PO 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে আপডেট করা হয়েছে।

IBPS PO Notification 2025

1st week of July 2025

Online Registration Process Starts

1st week of July 2025

Online Registration Process Ends

July 2025

Last Date to Pay Application Fee

July 2025

IBPS PO Prelims Exam Date 2025

17th, 23rd, 24th August 2025

IBPS PO Mains Exam Date 2025

12th October 2025

IBPS PO Vacancy 2025

IBPS PO 2025 পরীক্ষার জন্য শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। গত বছর, IBPS মোট ৩৯৫৫টি শূন্যপদ প্রকাশ করেছিল Probationary Officer/Management Trainee পদে নিয়োগের জন্য, যার বিবরণ নিচে টেবিল আকারে দেওয়া হয়েছে। সর্বাধিক শূন্যপদ ছিল Central Bank of India-তে, যেখানে মোট ১৫০০টি পদ ঘোষণা করা হয়েছিল।

অন্তর্ভুক্ত ব্যাঙ্ক

মোট শূন্যপদ

Bank of Maharashtra

NR

Bank of Baroda

885

Bank of India

NR

Canara Bank

750

Central Bank of India

1500

Indian Bank

NR

Punjab National Bank

200

Punjab & Sind Bank

360

UCO Bank

NR

Union Bank of India

NR

Indian Overseas Bank

260

TOTAL

3955

IBPS PO Application Fee 2025

IBPS PO 2025 অনলাইনে আবেদন করার জন্য যে ফি কাঠামো নিচে দেওয়া হলো। আবেদন ফি শুধুমাত্র অনলাইনেই প্রদান করতে হবে। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ IBPS PO আবেদন ফি নির্দেশিকা দেখুন।

ক্যাটেগরি

আবেদন ফী

SC/ST/PWD

Rs. 175/- (Intimation Charges only)

General and Others

Rs. 850/- (App. Fee including intimation charges)

IBPS PO Eligibility Criteria 2025

উক্ত পদে প্রার্থীদের কে আবেদন করার জন্য যে যে শিক্ষাগত যোগ্যতা গুলি দরকার সেগুলি নিম্নরূপ –

IBPS PO Educational Qualification

  • স্নাতক ডিগ্রি: IBPS পরীক্ষার জন্য নূন্যতম যোগ্যতা লাগে – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। এছাড়াও, কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যেকোনো শিক্ষাগত যোগ্যতাও গ্রহণযোগ্য।
  • উক্ত পদে প্রার্থীকে আবেদন করার জন্য অবশ্যয় প্রাথীকে ইন্ডিয়ান হতে হবে

IBPS PO Age Limit

যে কোনও প্রার্থী আইবিপিএস পিও (IBPS PO) পরীক্ষার জন্য আবেদন করতে চাইলে তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । অর্থাৎ, প্রার্থীর জন্ম তারিখ ০২.০৮.১৯৯৪ এর আগে এবং ০১.০৮.২০০৪ এর পরে হওয়া উচিত নয় (উভয় তারিখ সহ)। এছাড়াও, সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন শ্রেণির প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সের ক্ষেত্রে বয়সের ছাড় (Age Relaxation) প্রযোজ্য।

  • তফসিলি জাতি/তফসিলি উপজাতি (SC/ST): ৫ বছর
  • অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC): ৩ বছর
  • প্রতিবন্ধী ব্যক্তি (PWD): ১০ বছর
  • প্রাক্তন সার্ভিসম্যান: ৫ বছর
  • ডিভোর্স : ৯ বছর
  • ১-১-১৯৮০ থেকে ৩১-১২-১৯৮৯ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা: ৫ বছর
  • ১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি: ৫ বছর
  • ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি, ভোপালের নিয়মিত কর্মচারী যারা চাকরি হারিয়েছেন (শুধু মধ্যপ্রদেশের জন্য প্রযোজ্য): ৫ বছর

IBPS PO Exam Pattern

IBPS প্রাথমিক পরীক্ষায় প্রতিটি বিভাগের জন্য পৃথক পৃথক সময়সীমা নির্ধারণ করেছে। IBPS PO পরীক্ষা (CRP XIII)-এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ একটি অনলাইন লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে হবে, যা দুটি ভাগে বিভক্ত:

  • টিয়ার ১: প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষা
  • টিয়ার ২: মেইন (Mains) পরীক্ষা

এই দুটি ধাপের পরে Interview নেওয়া হয়।

IBPS PO Preliminary Exam Pattern

  • পরীক্ষার সময়কাল: প্রতি বিভাগে ২০ মিনিট করে সময় দেওয়া হবে এবং এটি অনলাইনে অনুষ্ঠিত হবে।
  • মোট ৩টি বিভাগ থাকবে, যেখানে মোট ১০০টি প্রশ্ন এবং সর্বোচ্চ নম্বর ১০০।
  • নেগেটিভ মার্কিং থাকবে – প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
  • প্রতিটি বিভাগে ন্যূনতম কাট-অফ পার করতে হবে, তাহলেই মূল (Main) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মিলবে।

Subjects

No. of Questions

Marks

English Language

30

30

Numerical Ability

35

35

Reasoning Ability

35

35

Total

100

100

IBPS PO Mains Exam Pattern

IBPS PO মেইন পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে মোট ৫টি (৪+১) বিভাগ থাকে, যার মধ্যে ২০০+২৫ নম্বর এবং মোট সময় ১৮০+৩০ মিনিট। IBPS তার মেইন পরীক্ষায় প্রোবেশনারি অফিসার পদে প্রার্থী নির্বাচন করার জন্য একটি বিবরণমূলক (Descriptive) পত্র অন্তর্ভুক্ত করেছে। প্রতিটি বিভাগ নির্ধারিত ক্রমানুসারে এবং নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন করতে হয়, যেটি পরীক্ষার সময় নির্ধারিত থাকে।

  • ভুল উত্তরের জন্য – প্রিলিমিনারি ও মেইনস উভয় পরীক্ষার অবজেকটিভ অংশে ভুল উত্তর দিলে নম্বর কাটা হয়।
  • একটি ভুল উত্তরের জন্য মোট নম্বরের এক-চতুর্থাংশ কাটা হয় – উদাহরণস্বরূপ, যদি কোনো প্রশ্নের মান ১ নম্বর হয়, তবে ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর কাটা যাবে।
  • শুধুমাত্র অবজেকটিভ প্রশ্নে এটি প্রযোজ্য – বর্ণনামূলক প্রশ্নে নয়।
  • কোনো প্রশ্ন ফাঁকা রাখলে নম্বর কাটা হবে না – অর্থাৎ, যদি পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর না দেন, তাহলে সেই প্রশ্নের জন্য কোনো নম্বর কাটা হবে না।

Subjects

No. of Questions

Marks

Reasoning & Computer Aptitude

45

60

English Language

35

40

Data Analysis & Interpretation

35

60

General Economy & Banking Awareness

40

40

Total

155

200

English Language (Letter Writing & Essay)

2

25

IBPS PO Interview

  • প্রার্থীরা যারা মেইন পরীক্ষাই উত্তীর্ণ হয়েছেন, তাদের ১০০ নম্বরের জন্য ইন্টারভিউ তে ডাকা হয়। নূন্যতম যোগ্যতা: সাধারণের জন্য ৪০% ও SC/ST/OBC/PWD-এর জন্য ৩৫%।
  • ১৫-২০ মিনিটের এই ইন্টারভিউ ব্যাংকের কর্মকর্তারা প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং, সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্ন করেন। প্রার্থীকে সজ্জিত, আত্মবিশ্বাসী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হয়।
  • চূড়ান্ত মেধাতালিকা মেইন পরীক্ষা ও ইন্টারভিউ নম্বরের ভিত্তিতে তৈরি হয়, যেখানে নম্বরের ওজন যথাক্রমে ৮০:২০ অনুপাতে ধরা হয়।

IBPS PO Syllabus

IBPS পরীক্ষা সিলেবাস অন্যান্য ব্যাংক পরীক্ষার মতোই। IBPS প্রিলিমস-পরীক্ষায় এই তিনটি বিষয় থেকে প্রশ্ন আসে অঙ্ক, রিজনিং, ইংরেজি –

Reasoning Ability

  • Logical Reasoning
  • Alphanumeric Series
  • Ranking/Direction/Alphabet Test
  • Data Sufficiency
  • Coded Inequalities
  • Seating Arrangement
  • Puzzle
  • Tabulation
  • Syllogism
  • Blood Relations
  • Input-Output
  • Coding-Decoding

Quantitative Aptitude

  • Simplification
  • Profit & Loss
  • Mixtures & Allegations
  • Simple Interest & Compound Interest & Surds & Indices
  • Work & Time
  • Time & Distance
  • Mensuration – Cylinder, Cone, Sphere
  • Data Interpretation
  • Ratio & Proportion, Percentage
  • Number Systems
  • Sequence & Series
  • Permutation, Combination & Probability

English Language

  • Reading Comprehension
  • Cloze Test
  • Para jumbles
  • Multiple Meaning / Error Spotting
  • Fill in the blanks
  • Miscellaneous
  • Paragraph Completion

IBPS PO 2025 Salary

IBPS প্রোবেশনারি অফিসারের প্রথমেই ইন-হ্যান্ড বেতন প্রায় ₹৫২,০০০ থেকে ₹৫৫,০০০ পর্যন্ত হয়ে থাকে, যা DA, বিশেষ ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সহ অন্তর্ভুক্ত। ১১তম লেভেল বেতন চুক্তি অনুযায়ী সংশোধিত বেতনের ভিত্তিতে প্রারম্ভিক মৌলিক বেতন ₹৩৬,০০০।

FAQs

IBPS PO পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়?
IBPS PO পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়, আর ২০২৫ সালের বিজ্ঞপ্তি জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে।

IBPS PO 2025 পরীক্ষার ধাপগুলি কী কী?
পরীক্ষাটি মোট তিনটি ধাপে হয় – প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ।

IBPS PO-র জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।

IBPS PO 2025-এর বয়সসীমা কত?
প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে (সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য)।

IBPS PO পরীক্ষার মাধ্যমে ক’টি ব্যাংকে নিয়োগ হয়?
এই পরীক্ষার মাধ্যমে মোট ১১টি পাবলিক সেক্টর ব্যাংকে PO পদে নিয়োগ করা হয়।

IBPS PO-র প্রারম্ভিক ইন-হ্যান্ড বেতন কত?
প্রথমে প্রার্থীর ইন-হ্যান্ড বেতন হয় প্রায় ₹৫২,০০০ থেকে ₹৫৫,০০০, যা বিভিন্ন ভাতা সহ প্রযোজ্য।

IBPS PO প্রিলিমস ও মেইন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি?
হ্যাঁ, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়।

 

Related Articles

Connect with Us

WhatsApp
<