পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিপরিষদ ২০২৬: কে কোন দপ্তরের দায়িত্বে?

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিপরিষদ ২০২৬: কে কোন দপ্তরের দায়িত্বে?

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে এক মাস হয়ে গেল। তারপরে পূর্ণ মন্ত্রী বা স্বাধীন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও কার হাতে কোন দপ্তর যেতে চলেছে সেটা স্পষ্ট ছিল না। অবশেষে সেটা স্পষ্ট হয়েছে এবং আমরা দেখে নেব যে কে ঠিক কোন দায়িত্ব পালন করবে। কারণ আমাদের এই রকম বিষয়গুলো পরীক্ষায় এসে থাকে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যও এই প্রশ্নগুলো খুব ইম্পরট্যান্ট। পাশাপাশি টিচিং এর কিছু সেক্টরেও কিন্তু এই রকম প্রশ্ন এসে থাকে। আমরা এই ব্লগে দেখে নেব যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিপরিষদ নতুনভাবে গঠন হলো সেখানে কার হাতে কোন দপ্তর রয়েছে। মন্ত্রিপরিষদ গঠনের পাশাপাশি এখানে আমরা আলোচনা করব কীরকম প্রশ্ন আসতে পারে সেটা এবং তোমাদের মনে রাখার কৌশলটাও বলে দেব। যে কীভাবে তুমি মনে রাখবে এত মন্ত্রিদের নাম, পরীক্ষার খাতায় যাতে তোমার গুলিয়ে না যায় সেই বিষযয়েও কিন্তু তোমাদেরকে টিপস দেব।

গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ

মুখ্যমন্ত্রী

তালিকা অনুযায়ী আমরা মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাই শুভেন্দু অধিকারী মহাশয়ের আন্ডারে ঠিক কোন কোন দপ্তর গেল সেটা প্রথম আলোচনা করা যাক। প্রথমেই রয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও অন্যান্য দপ্তর। তবে, অন্যান্য দপ্তরের মাঝে আরেকটি দপ্তরও কিন্তু আছে। সেটি তোমাকে মনে রাখতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ দপ্তর হল, পুলিশ। পুলিশ মন্ত্রীও কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়। এত দপ্তরের মধ্যে সবথেকে যে মেইন ইম্পরটেন্ট বিষয়টা তোমাকে মনে রাখতেই হচ্ছে সেটা অবশ্যই হল, পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। এই পোরশনগুলো কিন্তু খুব প্রশ্নতে আসে। পাশাপাশি আরও একটা ইম্পরট্যান্ট চ্যাপ্টার, সেটা হল আর্ট এন্ড কালচার। এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী কে? তাহলে মোট তিনটি বিষয় বেশি করে মনে রাখতে হবে যে, শুভন্দু অধিকারী মহাশয় হচ্ছে এই তিনটে বিষয়ের মন্ত্রী।

West Bengal CM

ক্যাবিনেট মন্ত্রী

এরপরের বিষয়গুলো দেখে নেব। এরপরের হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে প্রথমেই রয়েছে নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী। আমরা অনেকদিন ধরে শুনছিলাম যে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী শঙ্কর ঘোষ মহাশয়কে করা হবে। কিন্তু সেটা নয়, তার জায়গায় হয়েছেন আমাদের নিশীথ প্রামাণিক মহাশয়। এইটা যাতে গুলিয়ে না যায় সেটা কিন্তু অবশ্যই করে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হল, খাদ্য ও সরবরাহ মন্ত্রী কে? উত্তর হবে, অশোক কীর্তনিয়া। আমরা সকলেই জানি পঞ্চায়েত এবং গামোন্নয়ন মন্ত্রী হচ্ছে দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি কিন্তু আরো একটা দায়িত্ব পেয়েছেন। সেটা হচ্ছে কৃষি বিপণন। এবার তুমি যখন এই কৃষি বিপণন মন্ত্রী পড়লে, তার পাশাপাশি কৃষিমন্ত্রী কে সেটাও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। কৃষিমন্ত্রী হলেন দুধ কুমার মন্ডল।

এরকম প্রত্যেকটা ইনফর্মেশন প্রশ্ন আকারে পেতে, নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন। 

Download Now

নামগুলো এইভাবে কিন্তু অল্টারনেটিভ ওয়েতে তোমাকে মনে রাখতে হবে। ক্ষুদিরাম টুডু হচ্ছেন আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালুঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী। এবার এই যে মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী এলো এর সাথে সাথে কিন্তু আরো একটা বিষয় মনে রাখতে হবে যে রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মাদ্রাসা শিক্ষার রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বিশাল লামা। তো এই নামগুলো যদি আমরা এইভাবে অল্টারনেটিভ করে মনে রাখতে পারি তাহলে পরীক্ষার খাতায় কিন্তু অনেকটা সুবিধা হবে। এরপর অগ্নিমিত্রা পাল, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের অনেকদিন ধরেই জেনে এসেছি যে নগর উন্নয়ন এবং পুর বিষয়ক মন্ত্রী তিনি। তবে নারী উন্নয়ন মন্ত্রীও তাকেই ধরা হচ্ছিল। কিন্তু, নারী উন্নয়ন মন্ত্রী কিন্তু তিনি নন। নারী উন্নয়ন মন্ত্রী হচ্ছেন মালতি রাভা রায়।

Cabinet Minister

দীপক বর্মন হলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী। এই প্রশ্নটি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। বিদ্যালয় শিক্ষামন্ত্রী সম্পর্কে মাঝে মাঝেই নানা প্রশ্ন এসে থাকে এবং আর্ট এন্ড কালচারেও কিন্তু এই বিষয়টাতে প্রশ্ন আসে যে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পের মন্ত্রী কে। সেখানেও হবে দীপক বর্মণ। তারপর তাপস রায় হচ্ছেন শিল্প বাণিজ্য উদ্যোগ মন্ত্রী। শংকর ঘোষ মহাশয় হচ্ছেন সংসদীয় বিষয়ক এবং পর্যটন মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী কিন্তু আমরা শুনেছিলাম যে শংকর ঘোষ মহাশয়। এটাই পরীক্ষার খাতায় গিয়ে গুলিয়ে যাবে, যে আমরা তো শুনে এসেছি উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী শংকর ঘোষ কিন্তু তিনি তো নন। উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী কে নিশীথ প্রামাণিক মহাশয়। মনোজ কুমার ওরাও হচ্ছেন বন পরিবেশ মন্ত্রী। অর্জুন সিংহ হচ্ছেন সম এবং পরিবহন মন্ত্রী গৌরীশংকর ঘোষ হচ্ছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী। এটা কিন্তু খুব খুব খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্যই করে মনে রাখবে।

এরপর যারা টিচিং সেক্টরে রয়েছে, জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছে উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষামন্ত্রী এবং তার পাশাপাশি হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীও হচ্ছেন। স্বপন দাসগুপ্ত অর্থমন্ত্রী, খুব ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাসগুপ্ত। কল্যাণ চক্রবর্তী হচ্ছেন তথ্যপ্রযুক্তি ইলেকট্রনিক্স বিজ্ঞান ও প্রযুক্তি জৈব প্রযুক্তি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান প্রকল্পতে রয়েছেন। শরদ্বত মুখার্জী, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে রয়েছেন। সেজ এবং জলপথ দপ্তরে রয়েছেন হচ্ছে অরপ কুমার দাস। এটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমরা অনেক প্রশ্নতে দেখে থাকি যে সেজ ও জলপথ মন্ত্রী কে? অবশ্যই নামটা মনে রাখবে যে, অরপ কুমার দাস। অজয় কুমার পোদ্দার হচ্ছেন জনস্বাস্থ্য কারিগরী এবং পূর্ত দপ্তরের মধ্যে রয়েছেন।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর

এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে জেনে নেওয়া যাক। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর মধ্যে তিনজন রয়েছেন। এক হচ্ছে মালতি রাভা রায়, রাজেশ মাহাত এবং হচ্ছেন ইন্দ্রানী খান। এটা আমরা মনে রাখবো যে ইন্দ্রানী খান হচ্ছে যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছেন মালতি রাভা রায়। যেটা আমরা এতদিন ধরে জেনে আসছিলাম যে অগ্নিমিত্রা পাল হতে চলেছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। কিন্তু নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী বর্তমানে হচ্ছেন মালতি রাভা রায়। এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ। রাজেশ মাহাত হচ্ছেন প্রাণিসম্পদ উন্নয়ন এবং মৎস বিভাগের মন্ত্রী এবং কিন্তু তিনি স্বাধীন মন্ত্রী। 

Swadheen Rashtra Mantri

রাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রমন্ত্রী কীভাবে মনে রাখবো? কোনগুলো মনে রাখবো সেটা দেখে নাও। উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষামন্ত্রী হিসেবে হরেকৃষ্ণ বেলার নাম মনে রাখবো। তোমরা আগে উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষামন্ত্রীর নাম হিসেবে পেয়েছো জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু ক্যাবিনেট মন্ত্রী এবং ইনি হলেন রাষ্ট্রমন্ত্রী। এই পার্থক্যগুলো তোমাকে মনে রাখতে হবে। আনন্দময় বর্মন হচ্ছে পরিবহন মন্ত্রী। অপরদিকে আমরা ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ পূর্ণমন্ত্রী হিসেবে পরিবহন মন্ত্রীতে কিন্তু অর্জুন সিংহের নাম পেয়েছি। অশোক ডিন্ডা হচ্ছেন কৃষি বিপনন মন্ত্রী। একইভাবে কৃষি বিপনন মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ মহাশয়। তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী। এইভাবে যদি তুমি পার্থক্য করে মনে রাখো তাহলে অবশ্যই তোমার জন্য অনেকটা ইজি হবে। যেটা আমরা বলেছি যে মাদ্রাসা শিক্ষা মন্ত্রী যেটা আমরা ক্ষুদিরাম টুডুর ক্ষেত্রে পেয়েছি। শান্তনু প্রামাণিক হচ্ছেন খাদ্য সরবরাহ। খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী। মৌমিতা বিশ্বাস মিশ্র হচ্ছেন শিল্প বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী উমেশ রায় হচ্ছে সংসদীয় বিষয়ক নগর উন্নয়ন ও পুরো বিষয়ক মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী হচ্ছে তথ্য সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী কৌশিক চৌধুরী হচ্ছেন বিদ্যালয় শিক্ষা অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী।

Rastro Montri

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কে? 

A) তাপস রায়

B) স্বপন দাশগুপ্ত

C) অর্জুন সিং

(D) অশোক কীর্তনিয়া

স্বপন দাসগুপ্ত আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। তোমাকে মনে রাখতে হবে এবং পাশাপাশি তিনি তো হলেন ক্যাবিনেট মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী হিসেবে এই অর্থমন্ত্রী হয়েছেন আনন্দময় বর্মণ। তিনি রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের অর্থদপ্তরের দায়িত্বটা পেয়েছেন। 

২। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দপ্তরের মন্ত্রী কে? 

A) ড. শরদ্বত মুখার্জী

B) ড. অজয় কুমার পোদ্দার

C) ড. কল্যাণ চক্রবর্তী

D) সুধ কুমার মণ্ডল

ডক্টর শরদ্বত মুখার্জী। ইনি শুধু কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর নয় এর পাশাপাশি তিনি জনস্বাস্থ্য কারিগর এবং পূর্ত মন্ত্রীও বটে। 

৩। শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তরের মন্ত্রী কে? 

A) অগ্নিমিত্রা পাল

B) তাপস রায়

C) দীপক বর্মন

D) দিলীপ ঘোষ

শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ দপ্তরের মন্ত্রী হচ্ছে তাপস রায়। এবং এই তাপস রায় শুধুমাত্র যে শিল্প উদ্যোগ এবং বাণিজ্যে দপ্তরের দায়িত্ব পেয়েছেন তা নয় পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন যে সরকারি উদ্যোগগুলো রয়েছে এবং শিল্প পুনর্গঠন অপ্রচলিত শক্তি নবীকরণ শক্তি তার দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন। 

৪। খাদ্য সরবরাহ দপ্তরের দায়িত্বে কে আছেন? 

A) অশোক কীর্তনিয়া

B) দিলীপ ঘোষ

C) নিশীথ প্রামাণিক

D) অর্জুন সিং

উত্তর অবশ্যই হবে অশোক কীর্তনীয়া। অশোক কীর্তনীয়া কিন্তু এই খাদ্য সরবরাহ দপ্তরের পাশাপাশি আরো একটি দপ্তর দেখেন সেটা হচ্ছে সমবায় দপ্তর। সমবায় দপ্তরের মন্ত্রীও কিন্তু এই অশোক কীর্তনীয়া মহাশয়। এবং এর যে রাষ্ট্রমন্ত্রী সেটা হচ্ছে শান্তনু প্রামাণিক। শান্তনু প্রামাণিক মহাশয় কিন্তু তোমাদের এই খাদ্য সরবরাহ দপ্তরেরও মন্ত্রী। 

৫। কৃষি দপ্তরের মন্ত্রী কে? 

A) দুধ কুমার মণ্ডল

B) দিলীপ ঘোষ

C) অশোক ডিন্ডা

D) ক্ষুদিরাম টুডু

এটার উত্তর হবে দুধ কুমার মন্ডল। কৃষি বিপনন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। এটা কিন্তু আমরা এর সাথেই মনে রাখবো। দিলীপ ঘোষ মহাশয় হচ্ছেন কৃষি বিপণন মন্ত্রী। আর শুধু যদি কৃষি দপ্তর আসে তাহলে সেই কৃষি দপ্তরের মন্ত্রী হচ্ছে দুধ কুমার মন্ডল।

৬। বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী কে? 

A) জগন্নাথ চট্টোপাধ্যায়

B) দীপক বর্মন

C) কৌশিক চৌধুরী

D) তাপস রায়

বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছে দীপক বর্মন। খুব খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসে এবং পাশাপাশি বলে রাখি তোমাদের, দীপক বর্মন হচ্ছে আমাদের ক্যাবিনেট মন্ত্রী। এবার রাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিদ্যালয় শিক্ষার দপ্তরে রয়েছেন কৌশিক চৌধুরী। তাহলে তোমরা যদি এইভাবে পড়ো যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। এবং কৌশিক চৌধুরীও হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী। কিন্তু তিনি রাষ্ট্রমন্ত্রী। আর দীপক বর্মন হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। এইভাবে তোমরা কিন্তু দপ্তরটাকে এক করো এবং পাশাপাশি কিন্তু কে ক্যাবিনেট মন্ত্রী, কে রাষ্ট্রমন্ত্রী। এইভাবে যদি পড়ো তাহলে দেখবে খুব ছোট করে ছোট আকারে হয়ে যাবে। 

৭। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী কে?

A) ড. হরে কৃষ্ণ বেরা

(B) জগন্নাথ চট্টোপাধ্যায়

C) ড. কল্যাণ চক্রবর্তী

D) গৌরীশঙ্কর ঘোষ

জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী। এর পাশাপাশি বলে রাখবো যে রাষ্ট্রমন্ত্রী হিসেবে এই উচ্চ শিক্ষা এবং কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হলেন ডক্টর হরে কৃষ্ণ বেরা। ডক্টর হরে কৃষ্ণ বেরা হচ্ছেন রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী আর জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। 

৮। নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী কে?

A) অগ্নিমিত্রা পাল

B) মালতী রাভা রায়

C) পূর্ণিমা চক্রবর্তী

D) ইন্দ্রাণী খান

নগর উন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী হচ্ছে অগ্নিমিত্রা পাল। নারী ও শিশু উন্নয়ন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছে মালতি রাভা রায়। 

৯। বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী কে? 

A) অর্জুন সিং

B) মনোজ কুমার ওরাঁও

C) নিশীথ প্রামাণিক

D) উমেশ রাই

বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছে মনোজ কুমার ওরাও। 

১০। শ্রম ও পরিবহন দপ্তরের মন্ত্রী কে? 

A) অর্জুন সিং

B) তাপস রায়

C) স্বপন দাশগুপ্ত

D) ড. শঙ্কর ঘোষ

শ্রম ও পরিবহন দপ্তরের মন্ত্রী হচ্ছে অর্জুন সিং। অপরদিকে পরিবহন পরিবহন মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি তুমি দেখো তাহলে নাম পাবে আনন্দময় বর্মনের। 

১১।দিলীপ ঘোষ কোন দুটি দপ্তরের দায়িত্বে রয়েছেন? 

A) অর্থ ও পরিবহন

B) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন

C) স্বাস্থ্য ও কৃষি

D) পর্যটন ও তথ্য সংস্কৃতি

দিলীপ ঘোষ পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী এবং কৃষি বিপন মন্ত্রী হিসেবে রয়েছেন। 

১২।পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী কে? 

A) পূর্ণিমা চক্রবর্তী

B) ড. শঙ্কর ঘোষ

C) উমেশ রাই

D) তাপস রায়

ক্যাবিনেট মন্ত্রী হলেন ডক্টর শংকর ঘোষ। তো এইভাবেই রাষ্ট্রমন্ত্রী আসতে পারে বা ক্যাবিনেট মন্ত্রী আসতে পারে। 

১৩। যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে? 

A) মালতী রাভা রায়

B) ইন্দ্রাণী খান

C) পূর্ণিমা চক্রবর্তী

D) মৌমিতা বিশ্বাস মিশ্র

যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তর অবশ্যই করে খুব ভালোভাবে মনে রাখবে এবং উত্তর হবে ইন্দ্রানী খান। 

১৪। নেক্সট হচ্ছে তথ্যপযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী কে? 

A) ড. কল্যাণ চক্রবর্তী

B) তাপস রায়

C) গৌরীশঙ্কর ঘোষ

D) দুধ কুমার মণ্ডল

তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী হচ্ছে ডক্টর কল্যাণ চক্রবর্তী। 

১৫। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে? 

A) অশোক কীর্তনিয়া

B) দিলীপ ঘোষ

C) অর্জুন সিং

D) নিশীথ প্রামাণিক

১৬। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে?

A) নিশীথ প্রামাণিক

B) মনোজ কুমার ওরাঁও

C) তাপস রায়

D) অশোক কীর্তনিয়া

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়। 

গুরুত্বপূর্ণ One Liner

এবার তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার যেগুলো মোটামুটি সমস্ত পরীক্ষাতে আসে। সেই হিসাবে যদি তুমি মনে রাখতে চাও তাহলে এই চার্টটা তোমার কাছে রাখতে পারো। এইভাবে যদি তুমি মনে রাখতে পারো অবশ্যই ভালো লাগবে।

Ministry One Liner

কীভাবে প্র্যাকটিস করবে?

তুমি কীভাবে প্র্যাকটিস করবে? খাতায় প্রথমে ৩ টি ভাগ করবে। এক জায়গায় লিখবে দপ্তর। আরেক জায়গায় লিখবে ক্যাবিনেট মন্ত্রী। তারপর লিখবে রাষ্ট্রমন্ত্রী। তাহলে তুমি দপ্তর হিসেবে যেই ভাগ করছো সেখানে ক্যাবিনেট মন্ত্রীর নাম লিখছো। রাষ্ট্রমন্ত্রীর নাম লিখছো। এইভাবে যদি তুমি একটা নোটস তৈরি করতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক ইজি হবে। 

Downloads

MCQ Type Questions - Important One Liners

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
BPSC TRE 4.0 Batch

Connect with Us

WhatsApp
<