যারা উচ্চ শিক্ষার্থী তাদের স্বপ্ন থাকে Ph.D বা গবেষণা করার। Ph.D বা গবেষণা করলে কি কি সুবিধা রয়েছে দেখে নিন-
বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জন
Ph.D বা গবেষণা করার মাধ্যমে আপনি বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবেন এবং বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জন করতে পারবেন। এটি আপনাকে একটি নির্দিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ
Ph.D ডিগ্রি আপনাকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার জন্য যোগ্যতা প্রদান করে, যেখানে আপনি তরুণ মেধাবীদের ছাত্রদের কাছে বিষয় ও গবেষণার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে পারবেন।
উচ্চ মানের চাকরির সুযোগ
পিএইচডি করার ফলে আপনাকে উচ্চ পর্যায়ের গবেষণামূলক বা নেতৃত্বের চাকরি করার সুযোগ মেলে, যা সাধারণত স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্রদের জন্য উপলব্ধ থাকে না।
বিশ্ববিদ্যালয় বা শিল্পক্ষেত্রে অবদান রাখা
Ph.D বা গবেষণা করার মাধ্যমে আপনি একটি নতুন তত্ত্ব বা ধারণা প্রতিষ্ঠা করতে পারেন, যা সমাজ, শিক্ষাক্ষেত্র বা শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করে।
আর্থিক সুবিধা
Ph.D বা গবেষণা করার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও, গবেষণামূলক প্রকল্পে অংশগ্রহণ করার জন্য অনুদান বা স্কলারশিপ পাওয়ার সুযোগও থাকে।
তাহলে বুঝতেই পারছেন একজন অধ্যাপকের কাছে Ph.D করাটা কতখানি জরুরি। আবারও রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ে Ph.D-তে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কিছুদিন আগে Diamond Harbour Women University Ph.D Admission এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি গত ১৭.০৩.২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। দেখে নিন এই নোটিশে কোন কোন বিষয়ে শূন্যপদের কথা বলা হয়েছে। এছাড়াও এখানে গবেষণা করার টপিকও বলে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সম্পর্কে।
বিষয় | তারিখ |
আবেদন শুরু | ১৮.০৩.২০২৫ |
আবেদন শেষ | ২১.০৪.২০২৫ |
ইন্টারভিউতে সুযোগ পাওয়াপ্রার্থীর তালিকা প্রকাশ | ০৮.০৫.২০২৫ |
ইন্টারভিউয়ের তারিখ | ১৩.০৫.২০২৫ – ১৬.০৫.২০৫ |
চূড়ান্ত মেধাতালিকা | ২২.০৫.২০২৫ |
ভর্তির তারিখ | ২৬.০৫.২০২৫ – ৩০.০৫.২০২৫ |
এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন দেখে নেওয়া যাক-
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি Ph.D করতে চায় তাহলে তাকে নিম্ন লিখিত পদ্ধতিগুলির মধ্যে দিয়ে যেতে হবে।
এখানে তিনটি ক্যাটাগরিতে প্রার্থী বাছাই করা হবে।
এখানে ক্যাটাগরি ১ অর্থাৎ JRF পাওয়া প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের নিরিখে বাছাই করা হবে। এবং ক্যাটাগরি ২ ও ক্যাটাগরি ৩ প্রার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৭০%) এবং ইন্টারভিউ (৩০%) এর নিরিখে বাছাই করা হবে।
জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় Ph.D অ্যাডমিশন সংক্রান্ত তথ্য বিশদ তথ্যাবলি!
দেখে নিন এই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে Ph.D তে ভর্তির জন্য কেউ যদি আবেদন করতে চায় তাহলে কোন পদ্ধতিতে আবেদন করতে হবে-
এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে আবেদন মূল্য ১০০০ টাকা প্রদান করতে হবে ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে।
দেখে নিন ডিম্যান্ড ড্রাফটের ডিটেলসটি-
Name: Diamond Harbour Women’s University
Account No: 1675104000078551
Bank Name: IDBI Bank
Branch: Sarisha, Diamond Harbour, South 24 Parganas
IFSC: IBKL0001675
MICR: 700259039
Institute of Banking Personnel Selection (IBPS) প্রতি বছর দেশজুড়ে বিভিন্ন...
আপনি যদি এমন একটি কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন যা আপনার...
আসন্ন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করার পরিকল্পনা করছেন? আপনার...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা গ্র্যাজুয়েট হন এবং একটি স্থায়ী...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন এবং সমাজকল্যাণ ক্ষেত্রে একটি...