RRB Technician Recruitment 2025 Must Know Everything Before Apply

RRB Technician Recruitment 2025 Must Know Everything Before Apply

ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে Railway Recruitment Board (RRB) ২০২৫-২৬ সালের জন্য RRB Technician Recruitment 2025-এর নিয়োগ বিজ্ঞপ্তি একটি এমপ্লয়মেন্ট নিউজপেপারে প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, Technician Grade 1 (Signal) পদে ১৮০টি শূন্যপদ এবং Technician Grade 3 পদে প্রায় ৬০০০টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। যারা RRB Technician Recruitment 2025-এ আগ্রহী, তারা ২৮শে জুন থেকে ২৮শে জুলাই ২০২৫ পর্যন্ত আবেদন পত্র জমা দিতে পারবেন। এই চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

RRB Technician Notification 2025

মোট ৬১৮০টি শূন্যপদ-এর জন্য Railway Rcruitment Board (RRB) একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এমপ্লয়মেন্ট নিউজপেপারে প্রকাশ করেছে । এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে শুধুমাত্র মোট শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, এবং বেতন সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। RRB Technician Recruitment 2025-এর জন্য সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির PDF আগামী ২৮শে জুন ২০২৫-এর আগেই প্রতিটি জোনের RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে, যেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সব বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

rrb technician recruitment 2025

 

RRB Technician Recruitment 2025: Overview

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে টেকনিশিয়ান পদে শূন্যপদ পূরণের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার জন্য RRB Technician Notification 2025 শীঘ্রই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থীরা আগের বছরের বিজ্ঞপ্তির ভিত্তিতে RRB Technician Recruitment 2025-এর একটি সারসংক্ষেপ টেবিল নিচে থেকে দেখে নিতে পারেন।

RRB Technician Recruitment 2025

পরিচালন সংস্থা

Railway Recruitment Board (RRB)

পদের নাম

Technician (Grade 1 Signal and Grade 3)

শূন্যপদ

৬১৮০

আবেদন শুরুর তারিখ

২৮ জুন ২০২৫

আবেদন শেষের তারিখ

২৮ জুলাই ২০২৫

মোড অফ এক্সাম

অনলাইন

নির্বাচন পদ্ধতি

CBT Exam

Document Verification

Medical Examination

বেতন

Grade 1 Signal- ২৯,২০০ টাকা প্রতিমাসে

Grade 3- ১৯.৯০০ টাকা প্রতিমাসে

অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন- Competitive Exam Preparation Tips 

RRB Technician Recruitment 2025: Important Dates

Railway Recruitment Board (RRB) থেকে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে RRB Technician অনলাইনে আবেদন শুরুর তারিখ ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা RRB Technician Recruitment 2025-এর বিভিন্ন ধাপের গুরুত্বপূর্ণ তারিখগুলোর তালিকা নিচে দেখতে পারবেন, যা পরবর্তীতে আপডেট করা হতে পারে।

RRB Technician Notification 2025

16th June 2025

Apply Online Starts

28th June 2025

Last Date for Registration

28th July 2025 (11:59 pm)

Last Date to fill application fee

28th July 2025

RRB Technician Exam Date 2025

Updated Soon

Railway Technician Vacancy 2025

২০২৫ সালের জন্য, ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) প্রাথমিকভাবে মোট ৬১৮০টি শূন্যপদে (অস্থায়ী) কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। তবে, এটি চূড়ান্ত শূন্যপদের সংখ্যা নয়, কারণ আরও কিছু শূন্যপদ পরবর্তীতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Chittaranjan Locomotive Works (CLW)

Total Vacancies

6180

Central Railway (CR)

East Coast Railway (ECOR)

East Central Railway (ECR)

Eastern Railway (ER)

Integral Coach Factory (ICF)

North Central Railway (NCR)

North Eastern Railway (NER)

Northeast Frontier Railway (NFR)

Northern Railway (NR)

North Western Railway (NWR)

Patiala Locomotive Works (PLW)

Rail Coach Factory (RCF)

Rail Wheel Factory (RWF)

South Central Railway (SCR)

South East Central Railway (SCER)

South Eastern Railway (SER)

Southern Railway (SR)

South Western Railway (SWR)

West Central Railway (WCR)

Western Railway (WR)

আরও পড়ুন- RRB Exam Preparation Tips 

RRB Technician Recruitment 2025 : Eligibility Criteria 

দেখে নিন RRB Technician Recruitment 2025 পরীক্ষার ক্ষেত্রে যোগ্যতার বিষয়ে ঠিক কী কী অন্তর্ভুক্ত হয়েছে-

RRB Technician Educational Qualification Required

RRB Technician Grade 1 (Signal)

 স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে পদার্থবিজ্ঞান / ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইন্সট্রুমেন্টেশন-এ স্নাতক (B.Sc.) অথবা পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন-এর যেকোনো বিষয়ের সংমিশ্রণে বিজ্ঞান বিষয়ে স্নাতক (B.Sc.) ডিগ্রি থাকতে হবে।

কিংবা 

 উপরের উল্লিখিত মৌলিক স্ট্রিমসমূহ বা এদের সংমিশ্রণের উপর ভিত্তি করে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (Diploma)।

কিংবা 

উপরে উল্লিখিত মৌলিক স্ট্রিমসমূহ বা এদের সংমিশ্রণের উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

RRB Technician Grade 3

মাধ্যমিক /SSLC  NCVT/ SCVT-এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফর্জার অ্যান্ড হিট ট্রিটার / ফাউন্ড্রিম্যান / প্যাটার্ন মেকার / মোল্ডার (রিফ্র্যাকটরি) ট্রেডে ITI কোর্সের ডিগ্রি  থাকতে হবে।

কিংবা 

মাধ্যমিক/SSLC সহ সংশ্লিষ্ট বিষয়ে Act Apprenticeship কোর্স করা থাকতে হবে।

RRB Technician Age Limit 2025

টেকনিশিয়ান গ্রেড ১ (সিগন্যাল) পদে আবেদন করার জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর।

টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

RRB Technician Recruitment 2025: Selection Process

RRB Technician Recruitment 2025-এ আবেদন করতে ইচ্ছুক সকল প্রার্থীদের জানা উচিত যে, এই পদে নিয়োগের জন্য তাদের কয়েকটি নির্বাচন পর্ব অতিক্রম করতে হবে। আরআরবি টেকনিশিয়ান পদের নির্বাচনী প্রক্রিয়ায় মোট ৩টি ধাপ থাকবে।

প্রথমে প্রার্থীদেরকে CBT (Computer-Based Test) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। CBT পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন (প্রমাণপত্র যাচাই) এবং মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে।

Computer-Based Test (CBT)

100 questions for 100 marks

Multiple Choice Questions

Document Verification (DV)

একমাত্র CBT-তে উত্তীর্ণ প্রার্থীদেরই ডাকা হবে

Detailed Medical Examination (DME)

ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা সিলেক্টেড হবে সেই সব প্রার্থীদের মেডিক্যাল টেস্ট হবে।

RRB Technician Recruitment 2025: Exam Pattern 

প্রার্থীদের জন্য পরীক্ষার ধরণ, প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, পরীক্ষায় আসতে পারে এমন বিষয়ের তালিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা RRB টেকনিশিয়ান গ্রেড ১ (সিগন্যাল) এবং গ্রেড ৩ পদের পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি।

RRB Technician Grade 1 (Signal)  CBT Exam Pattern

  • পরীক্ষার প্রথম ধাপ হবে CBT (কম্পিউটার বেসড টেস্ট) এবং এর পরীক্ষার প্যাটার্ন নিচের টেবিল ও পয়েন্টে উল্লেখ করা হয়েছে। এই তথ্যগুলি প্রার্থীদের আরও কার্যকরভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে।
  • যে প্রশ্নগুলি উত্তর না দিয়ে ফেলে রাখা হবে, সেক্ষেত্রে কোনো নম্বর কাটা হবে না।
  • যে প্রশ্নগুলির উত্তর ভুল দেওয়া হবে, সেক্ষেত্রে ১/৩ নম্বর কাটা হবে।

RRB Technician Grade 1 Signal CBT Exam Pattern 2025

বিষয়

প্রশ্নের সংখ্যা

মোট নম্বর

সময়সীমা

Basic Science and Engineering

35

35

90 minutes

Mathematics

20

20

Basic of Computers and Applications

20

20

General Intelligence & Reasoning

15

15

General Awareness

10

10

মোট

100

100

RRB Technician Grade 3 CBT Exam Pattern

  • পরীক্ষাটি CBT মোডে অনুষ্ঠিত হবে।
  • মোট ১০০ নম্বরের জন্য মোট ১০০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে।
  • সময়কাল হবে ৯০ মিনিট।

RRB Technician Grade 3 CBT Exam Pattern 2025

বিষয়

প্রশ্নের সংখ্যা

মোট নম্বর

সময়সীমা

General Awareness

10

10

90 minutes

General Intelligence & Reasoning

25

25

Mathematics

25

25

General Science

40

40

Total

100

100

RRB Technician Recruitment 2025: Preparation Tips 

১) সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন ভালোভাবে বুঝে নিন-  প্রথমেই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও প্রশ্নের ধরণ সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। এতে আপনি বুঝতে পারবেন কোন বিষয়ের উপর বেশি জোর দিতে হবে। RRB Technician Exam -এর পরীক্ষার প্যাটার্ন উপরে দেওয়া আছে যাতে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। 

২) একটি বিষয় ভিত্তিক স্টাডি প্ল্যান তৈরি করুন- RRB Technician Recruitment 2025 পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রতিদিনের পড়াশোনার জন্য একটি বিষয়ভিত্তিক নির্দিষ্ট রুটিন স্টাডি প্ল্যান তৈরি করুন অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন এবং দুর্বল বিষয়গুলির উপর বেশি মনোযোগ দিন।

৩) মানসম্মত বই ও স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করুন- RRB Technician Exam-এ উত্তীর্ণ হতে দরকার সঠিক ও মানসম্মত বই ও স্টাডি ম্যাটেরিয়ালের  খোঁজ করে প্রস্তুতি নিতে শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব।   

৪) রেগুলার মক টেস্ট ও প্র্যাকটিস সেট দিন- নিয়মিত মক টেস্ট দিন এবং টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করুন। বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করুন। এতে প্রশ্নের ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা হবে।

৫)  রিভিশন করুন নিয়মিত-  প্রতি সপ্তাহে অন্তত একবার পড়া বিষয়গুলি রিভিশন করুন। নিজস্ব শর্ট নোটস তৈরি করুন এবং সেটা নিয়মিত পড়ুন।

৬) কোচিং সেন্টারের সহায়তা- RRB -এর যেকোনো পরীক্ষার জন্য বিভিন্ন কোচিং সেন্টারের সাহায্য নিয়ে থাকে অনেকেই। তাই এই পরীক্ষার জন্যও সাহায্য নেওয়া যেতে পারে কোনো ভালো কোচিং সেন্টারের।

৬)  মানসিক চাপ মুক্ত থাকুন- পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। ইতিবাচক মানসিকতা বজায় রাখুন।

Related Articles

Gencom Batch AD 2 - All Competitive Exam
Gencom Batch AD - All Competitive Exam

Connect with Us

WhatsApp
<