স্বাধীনতার পর থেকেই ভারতের শিক্ষা ব্যবস্থায় বহুবার পরিবর্তন এসেছে। আবারো নতুন নিয়ম আসতে চলেছে। লোকসভার অধিবেশনে এই সঙ্ক্রান্ত একটি খসড়া পেশ করা হবে । কী সেই খসড়া ? কী কী পরিবর্তন আসতে চলেছে ? সত্যি কী UGC র মতো সংস্থা বন্ধ হয়ে যাবে ? তাহলে কী আর UGC NET পরীক্ষা হবে না ? সমস্ত বিষয়টি জানতে হলে অবশ্যই এই ব্লগটি পড়তে হবে।
আমরা জানি , ভারতের উচ্চ শিক্ষার ক্ষেত্রে UGC, NCTE , AICTE এই সংস্থাগুলির গুরুত্ব ঠিক কতটা । অদূর ভবিষ্যতে খুব শীঘ্র এই সংস্থাগুলি বন্ধ হতে চলেছে। এই UGC – University Grants Commission অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভারতের সমস্ত কলেজ , বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে। UGC NET পরীক্ষাও এই সংস্থার দ্বারা পরিচালিত হয়। AICTE – All India Council for Technical Education ভারতের সমস্ত কারিগরি শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে । অপরদিকে , NCTE – National Education for Teacher Education হল ভারতের সমস্ত টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠান অর্থাৎ B.Ed, M.Ed কলেজগুলি নিয়ন্ত্রণ করে থাকে ।
জাতীয় শিক্ষা নীতি ( National Education Policy 2020) অনুসারে এই খসড়া বিলটি প্রস্তুত করা হয়েছে । যদিও এটি খসড়া আকারে এখনও রয়েছে তবে অনুমোদন পেলেই তা কার্যকরী হবে।
ভারতের উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী মূলত তিনটি সংস্থা – UGC , NCTE , AICTE । এখন ভারত সরকারের লক্ষ্য এই তিনটি সংস্থাকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে একটি একক , শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা HECI – Higher Education Council of India স্থাপন করা ।
HECI কীভাবে কাজ করবে ?
নিয়ম লাগু হওয়ার পর HECI – Higher Education Council of India ভারতের সমস্ত কলেজ , বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করবে। আর এই HECI চারটি সংস্থার মতো একত্রে কাজ করবে । এই চারটি সংস্থা হল –
HECI এর বৈশিষ্ট্য –
UGC NET পরীক্ষা যেমন হচ্ছিল তেমন ভাবেই হবে। এর কোনো পরিবর্তন হবে না।তবে, এই NET পরীক্ষার নাম পরিবর্তন হয়ে HECI NET হতে পারে। সিলেবাস বা পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হতে পারে। যেহেতু ২০২৩ সাল থেকেই এই সিলেবাস পরিবর্তনের খবর উঠে আসছিল ।তবে সিলেবাস পরিবর্তন হলেও এই HECI গঠনের পর হবে। অর্থাৎ December 2025 এবং June 2026 পরেই হবে। আগে যারা UGC NET পাস করেছে তাদের সার্টিফিকেট বৈধ থাকবে , তাদের ওপর এই নিয়মের কোনো প্রভাব পড়বে না ।একইরকম ভাবে আগে যারা B.Ed বা M.Ed করেছে তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
যেহেতু এই সম্পূর্ণ বিষয়টি এখনও খসড়া আকারে রয়েছে তাই এখনই এই নিয়ম লাগু হবে না । লোকসভাতে অনুমোদনের পর এই নিয়ম লাগু হবে।
আপনি যদি এমন একটি কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন যা আপনার...
আসন্ন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করার পরিকল্পনা করছেন? আপনার...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা গ্র্যাজুয়েট হন এবং একটি স্থায়ী...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন এবং সমাজকল্যাণ ক্ষেত্রে একটি...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...