শিক্ষকতার চাকরি কি তোমার স্বপ্ন? তোমার জন্য আসতে চলেছে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যে রেলের স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে। তুমি যদি এই শিক্ষকতার চাকরির জন্য আগ্রহী হয়ে থাকো, তাহলে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নাও এই ব্লগ থেকে।
চিত্তরঞ্জনে রেলের স্কুল D.V (Girls) এবং D.V ( Boys) -এ অ্যাকাডেমিক সেশন ২০২৫-২০২৬ এর জন্য চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ হতে চলেছে। TGT ও PGT উভয় পদের জন্যই শিক্ষক নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে। এখন জেনে নাও এই চাকরিতে আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হবে-
PGT-এর ক্ষেত্রে- NCERT দ্বারা স্বীকৃত যেকোনো কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে দুবছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
অথবা, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে নীচের উল্লিখিত বিষয়গুলিতে-
Physics, Chemistry, Math, Hindi, Bengali, History, Pol Science, Geography, Economics, Computer ইত্যাদি বিষয়ে।
TGT-এর ক্ষেত্রে- ১) শিক্ষকতার বিষয়ে স্নাতক এবং Elementary Education-এ ২ বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
অথবা, ২) ৫০% নম্বর সহ শিক্ষকতার বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং সেই সঙ্গে B.Ed থাকতে হবে।
অথবা, ৩) ৪৫% নম্বর সহ শিক্ষকতার বিষয়ে স্নাতক এবং ১ বছরের B.Ed ডিগ্রি করে থাকতে হবে ( NCTE-এর নিয়ম অনুযায়ী) ।
অথবা, ৪) ৫০% নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি উত্তীর্ণ এবং ৪ বছরের B.El.Ed ডিগ্রি থাকতে হবে।
অথবা, ৫) ৫০% নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি উত্তীর্ণ এবং ৪ বছরের B.A./B.Sc.Ed অথবা B.A.Ed./B.Sc.Ed. অথবা ৫০% নম্বর সহ শিক্ষকতার বিষয়ে স্নাতক এবং ১ বছরের B.Ed. (Special Education)।
অথবা, ৬) ৫০% নম্বর সহ শিক্ষকতার বিষয়ে স্নাতক এবং ১ বছরের B.Ed. (Special Education)।
অথবা, ৭) ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর এবং তিন বছরের ইন্টিগ্রেটেড B.Ed-M.Ed.
এই চাকরিতে আবেদন করতে গেলে বয়সসীমা হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।
আরও জানুন- শিক্ষকতার স্বপ্ন পূরণ করুন CTET-এর হাত ধরে
PGT-এর ক্ষেত্রে- ২৭,৫০০/- টাকা (প্রতি মাসে)
TGT-এর ক্ষেত্রে- ২৬,২৫০/- টাকা (প্রতি মাসে)
বিষয় | শূন্যপদ | মোট শূন্যপদ | ||||
UR | OBC | SC | ST | EWS | ||
PGT Physics | 02 | 01 | -- | -- | -- | 03 |
PGT Chemistry | 01 | -- | 01 | 01 | -- | 03 |
PGT Math | 01 | -- | -- | -- | -- | 01 |
PGT Computer | 02 | -- | 01 | -- | -- | 03 |
PGT Hindi | 01 | 01 | -- | 01 | -- | 03 |
PGT Bengali | -- | -- | 01 | -- | -- | 01 |
PGT History | 01 | -- | -- | -- | 01 | 02 |
PGT Political Science | -- | 01 | -- | -- | -- | 01 |
PGT Geography | 01 | -- | -- | -- | -- | 01 |
PGT Economics | 01 | 01 | -- | -- | -- | 02 |
PGT Commerce | -- | 01 | -- | -- | -- | 01 |
TGT Langage - English | 03 | -- | -- | -- | -- | 03 |
TGT Language Bengali | -- | 01 | -- | -- | -- | 01 |
TGT SST | 01 | 01 | 01 | -- | 01 | 04 |
TGT Phy. Chem. Bio | 01 | -- | 01 | -- | -- | 02 |
TGT Phy. Chem. Math | 02 | 01 | -- | -- | -- | 03 |
TGT Hindi | 01 | 01 | 01 | -- | -- | 03 |
২০০ দিনের চুক্তিভিত্তিক এই চাকরিতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।
নীচের দেওয়া PDFটি ডাউনলোড করলে সেখান থেকে আবেদনের ফর্মটি পেয়ে যাবে, সেটিকে নিজের হাতে পূরণ করে এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত ডকুমেন্ট সহ উল্লিখিত দিনে সরাসরি পৌঁছে যেতে হবে।
বিষয় | Date | Day | Time | Venue |
PGT History | 05.04.2025 | Saturday | 09.30.A.M. | Meeting Room / GM Office Building / CLW / CR |
PGT Geography | 05.04.2025 | |||
PGT Physics | 07.04.2025 | Monday | ||
PGT Chemistry | 07.04.2025 | |||
PGT Bengali | 07.04.2025 | |||
PGT Math | 08.04.2025 | Tuesday | ||
PGT Computer | 08.04.2025 | |||
PGT Hindi | 08.04.2025 | |||
PGT Political Science | 09.04.2025 | Wednesday | ||
PGT Economics | 09.04.2025 | |||
PGT Commerce | 09.04.2025 | |||
TGT Langage - English | 11.04.2025 | Friday | ||
TGT Language Bengali | 11.04.2025 | |||
TGT Phy. Chem. Math | 11.04.2025 | |||
TGT SST | 12.04.2025 | Saturday | ||
TGT Phy. Chem. Bio | 12.04.2025 | |||
TGT Hindi | 12.04.2025 |
এই শিক্ষকতার চাকরির আবেদন পত্র ও সম্পূর্ণ বিজ্ঞপ্তি নীচে দেওয়া হল সেটিকে ঝটপট ডাউনলোড করে এই চাকরি জন্য আবেদন করুন এখনই।
জেনে নিন WB Upper Primary TET পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য!
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...