স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রতি বছর সারা ভারত জুড়ে অর্থাৎ জাতীয় স্তরে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষা পরিচালনা করে, যার মাধ্যমে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের ভারতের বিভিন্ন সরকারি বিভাগ ও অফিসে কর্মী নিয়োগ করা হয়। প্রতি বছর SSC এই পরীক্ষার মাধ্যমে হাজার হাজার শূন্যপদ পূরণ করা হয় এবং লক্ষাধিক প্রার্থী এই পরীক্ষায় আবেদন করে। এই বছর স্টাফ সিলেকশন কমিশন যে SSC CHSL (10+2) পরীক্ষা পরিচালনা করবে তাতে মোট 3131টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে Lower Division Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA) এবং Data Entry Operator (DEO)। এই বছরের SSC CHSL Recruitment 2025-এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ২৩ জুন, ২০২৫।
স্টাফ সিলেকশন কমিশন (SSC) CHSL পরীক্ষার জন্য ২৩ জুন ২০২৫ কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) এবং Data Entry Operator (DEO) পদের মোট ৩১৩১টি শূন্যপদে নিয়োগের জন্য SSC CHSL Recruitment 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। SSC CHSL (10+2) Exam 2025-এর জন্য সম্পূর্ণ তথ্যসহ পিডিএফ আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং যেটি নীচের ডাউনলোড সেকশন থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।
দেখে নিন SSC CHSL Recruitment 2025 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তারিখ-
সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ | ২৩ জুন ২০২৫ |
আবেদনের শুরুর তারিখ | ২৩ জুন ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | ১৮ জুলাই ২০২৫ ( রাত ১১টা পর্যন্ত ) |
অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের শেষ তারিখ | ১৯ জুলাই ২০২৫ ( রাত ১১টা পর্যন্ত ) |
কারেকশনের তারিখ | ২৩ ও ২৪ জুলাই ২০২৫ |
SSC CHSL Admit Card | তারিখ এখনও প্রকাশিত হয়নি |
SSC CHSL Exam 2025 Tier-1 | ৮ - ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
SSC CHSL Exam 2025 Tier-2 | ফেব্রুয়ারি-মার্চ ২০২৬ |
SSC CHSL (10+2) পরীক্ষার মাধ্যমে যে পদগুলি অন্তর্ভুক্ত থাকে তা হল:
SSC CHSL Recruitment 2025 -এর পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এবং স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন ও করা হয়ে থাকে। SSC CHSL পরীক্ষা দুটি ধাপে (Tier-I এবং Tier-II) অনুষ্ঠিত হয়। আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য যোগাযোগ SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হয়। SSC CHSL পরীক্ষায় নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের প্রতিটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হতে হবে, তাহলেই তারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।
আরও পড়ুন- Competitive Exam Preparation Tips
SSC Combined Higher Secondary Level পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল উচ্চমাধ্যমিক বা Higher Secondary অর্থাৎ, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করলেই যেকোনো ব্যক্তি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে Staff Selection Commission শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা ও জাতীয়তার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মাবলী বা criteria বিজ্ঞপ্তিতে প্রকাশ করে থাকে। SSC CHSL পরীক্ষার নির্দিষ্ট Criteria বা নিয়মগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল –
SSC CHSL পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পাশ। অর্থাৎ, দেশের একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কোনো ব্যক্তি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে তাকে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ রেজাল্ট ও সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, ২০২৫ সালের CHSL পরীক্ষার আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে, যদি কোনো প্রার্থী এই তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক পাশ না করতে পারেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।
Data Entry Operator , Comptroller and Auditor General of India- এই পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই গণিত সহ বিজ্ঞান (Science) বিভাগে একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
পদ | শিক্ষাগত যোগ্যতা |
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া Comptroller and Auditor General of India | দেশের একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে গণিত সহ বিজ্ঞান(Science)বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। |
জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট (JSA), পোষ্টাল অ্যাসিস্টেন্ট (PA), লোয়ার ডিভিশক্লার্ক (LDC), শর্টিং অ্যাসিস্টেন্ট (SA), ডেটা এন্ট্রি অপারেটর (DEO) | দেশের একটি স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে থেকে উচ্চ-মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষায় কৃতকার্য |
বয়সসীমার ক্ষেত্রেও স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু যোগ্যতা বা Criteria-এর উল্লেখ করা আছে। SSC-র নির্দেশ অনুযায়ী CHSL প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের (18 to 27 years) মধ্যে হতে হবে। অন্যান্ন সরকারি চাকরির পরীক্ষার মত এই পরীক্ষাটিতেও সরকারী নিয়মানুসারে সংরক্ষিত বিভাগের (ST/SC/OBC etc.) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।
SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত CHSL পরীক্ষার বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ছাড়াও পরীক্ষার্থীদের জাতীয়তার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মাবলী বা যোগ্যতার কথা উল্লেখ করা হয়ে থাকে, যা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল-
উপরের উল্লিখিত জাতীয়তার নিয়ম থাকলে প্রার্থীদের জন্য ভারত সরকার কর্তৃক যোগ্যতার একটি শংসাপত্র জারি করে থাকে। তবে ভারত সরকার কর্তৃক প্রয়োজনীয় যোগ্যতার শংসাপত্র জারি করার পরেই এই সমস্ত পরীক্ষার্থীদের নিয়োগের প্রস্তাব দেওয়া হবে।
আরও পড়ুন- SSC CHSL Exam Guide
দেখে নিন SSC CHSL Exam Pattern 2025 ঠিক কেমন হবে-
SSC CHSL Tier – I | Objective Multiple Choice | Computer-Based (online) |
SSC CHSLTier – II | Objective Multiple Choice + Skill Test & Typing Test Tier-II will include three sections having two modules each | Computer-Based (online) |
SSC CHSL Recruitment 2025-এর পরীক্ষা দেওয়ার জন্য SSC-র ওয়েবসাইটে Registration করতে হয়। এটিকে ‘One Time Registration’ বলে। শুধুমাত্র নতুন প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য। নিম্নে এই ‘One Time Registration’-এর পদ্ধতিটি বিস্তারিত ভাবে দেওয়া হল-
এই Enrollment Number ও Password দিয়ে SSC-র ওয়েবসাইটে আবার login করে SSC CHSL পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে। SSC CHSL পরীক্ষার Application Processটি নিচে আলোচনা করা হল –
One time registration-এর সময় প্রথমে যে Enrollment Number ও password দেওয়া হইয়েছিল, তার মাধ্যমে প্রার্থীকে login করতে হবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...