SSC বা স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণি এবং স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিভিন্ন সিলেকশন পোস্টের জন্য অনলাইন পরীক্ষা আয়োজন করে। এই বছর, SSC Selection Post Phase 13 পরীক্ষা (Phase-XIII/2025/Selection Post) এর আবেদনপত্র পূরণ ১৬ এপ্রিল ২০২৫ তারিখ থেকে হবে। তাই যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী তারা ১৬ এপ্রিল ২০২৫ থেকে ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ করতে পারবে, যা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে করতে হবে।
SSC বা স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক উত্তীর্ণ পোস্টের জন্য সিলেকশন পোস্ট পরীক্ষা গ্রহণ করে থাকে। এই পরীক্ষায় অন্তর্ভুক্ত পোস্টগুলোর মধ্যে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি রেঞ্জার, UDC প্রভৃতি। SSC Selection Post Phase 13 এর নির্বাচন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) ডকুমেন্ট ভেরিফিকেশন ধাপের মধ্যেই অন্তর্ভুক্ত। আলোচ্য চাকরি যদি আপনার স্বপ্নের চাকরি হয় তাহলে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে।
SSC Selection Post 2025 Exam (Phase 13) অর্থাৎ ২০২৫ সালের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এমনটাই জানা গিয়েছিল সর্বশেষ প্রকাশিত SSC ক্যালেন্ডার ২০২৫-২৬ অনুযায়ী। প্রতিবছর স্টাফ সিলেকশন কমিশন বা SSC যে পরীক্ষার আয়োজন করে থাকে এখন সেই সম্পর্কেই বলা যায় খুব তাড়াতাড়ি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখে নিন এই পরীক্ষা সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত তথ্য-
SSC Selection Post Phase 13 : Overview | |
পরিচালনা সংস্থা | SSC বা স্টাফ সিলেকশন কমিশন |
পদের নাম | সিলেকশন পোস্ট |
Phase | ১৩ |
শূন্যপদ | এখনও প্রকাশিত হয়নি |
ক্যাটাগরি | সরকারি চাকরি |
পরীক্ষার তারিখ | June – July 2025 |
পদ | বিভিন্ন পদে নিয়োগ হবে |
আবেদনের মোড | অনলাইন |
বেতন | পদ অনুযায়ী বিভিন্ন ৩০,০০০ – ৮০,০০০ |
পরীক্ষার মোড | CBT |
অফিসিয়াল ওয়েবসাইট | |
স্টাফ সিলেকশন কমিশন SSC সিলেকশন পোস্ট Phase 13 পরীক্ষা ২০২৫ এর জন্য রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা করেছে। SSC ক্যালেন্ডার ২০২৫ অনুযায়ী, SSC সিলেকশন পোস্ট ফেজ ১৩ এর কম্পিউটার-বেসড পরীক্ষা ২০২৫ সালের জুন-জুলাই মাসে একাধিক শিফটে অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটেই।
SSC Selection Post 2025 Phase 13 Important Dates | |
বিষয় | তারিখ |
আবেদন শুরুর তারিখ | ১৬ এপ্রিল ২০২৫ |
আবেদন শেষের তারিখ | ১৫ মে ২০২৫ |
আবেদন মূল্য প্রদান করার শেষ দিন | ১৬ মে ২০২৫ |
সংশোধন বা কারেকশন উইন্ডো | পরে দেওয়া হবে |
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ | পরে দেওয়া হবে |
পরীক্ষার তারিখ | June – July 2025 |
স্টাফ সিলেকশন কমিশন SSC সিলেকশন পোস্ট Phase 13-এর জন্য এখনও পর্যন্ত কোন শূন্যপদের তালিকা প্রকাশ করেনি। দেখে নিন এই চাকরিতে সম্ভাব্য শূন্যপদের তালিকা কত হতে পারে
বছর | শূন্যপদ |
2021 | 3261 |
2022 | 2065 |
2023 | 5369 |
2024 | 2049 |
2025 | 3200 – 4000 ( Approx.) |
শিক্ষাগত যোগ্যতা
SSC বা স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত পরীক্ষা SSC Selection Post Phase 13-এর জন্য আবেদন করতে গেলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক উত্তীর্ণ হতে হবে। এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই আলোচ্য চাকরিতে আবেদন করা যাবে।
বয়সসীমা
SSC বা স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত পরীক্ষা SSC Selection Post Phase 13-এর জন্য প্রার্থীর বয়সসীমা হতেও হবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ ST/ OBC-এর জন্য সরকারী নিয়ম অনুসারে যেমন বয়সের ছাড় পাওয়ার যায় এখানেও সেই নিয়ম প্রযোজ্য রয়েছে।
দেখে নিন আলোচ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কীভাবে আবেদন করা যাবে দেখে নিন-
১. অফিসিয়াল ওয়েবসাইটে এ যান এবং প্রথমবারের আবেদনকারীদের জন্য “রেজিস্টার” এ ক্লিক করুন।
২. ইমেইল, যোগাযোগ নম্বর এবং নামের মতো বিস্তারিত তথ্য পূরণ করুন।
৩. নিবন্ধিত মোবাইল ও ইমেইলে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড প্রাপ্তি করবেন।
৪. রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
৫. Phase 13 পরীক্ষার জন্য আবেদন লিঙ্কে ক্লিক করুন।
৬. আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন।
৭. অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন।
৮. নির্দিষ্ট ফরম্যাট এবং আকারে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৯. যদি প্রযোজ্য হয় তবে প্রতিবন্ধী সনদ নম্বর সংযুক্ত করুন।
১০. অনলাইনে আবেদন ফর্ম এবং ফি রসিদ প্রিন্ট করুন।
জেনে নিন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা কিছু টিপস!
প্রার্থীদের তাদের প্রস্তুতি সিস্টেম্যাটিকভাবে বাড়ানোর জন্য SSC সিলেকশন পোস্ট ফেজ ১৩ ২০২৫ পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে অবহিত থাকা উচিত। SSC সিলেকশন পোস্ট পরীক্ষার প্যাটার্নের মূল বিষয়গুলি মনে রাখার জন্য:
১. মোট ১০০টি MCQ (বহু নির্বাচনী প্রশ্ন) থাকবে, প্রতি প্রশ্নের জন্য ২ মার্কস।
২. পরীক্ষার সময়কাল হবে ৬০ মিনিট (১ ঘণ্টা) এবং লেখকসহ প্রার্থীদের জন্য ৮০ মিনিট।
৩. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ মার্কস পেনাল্টি হবে।
৪. প্রশ্নগুলির স্তর হবে পোস্টের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
৫. পরীক্ষায় ৪টি অংশ থাকবে, যার বিস্তারিত নিচে উল্লেখ করা হয়েছে।
SSC Selection Post Phase-13 Exam Pattern 2025 | ||
বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর |
General Intelligence | 25 | 50 |
General Awareness | 25 | 50 |
Quantitative Aptitude (Basic Arithmetic Skills) | 25 | 50 |
English language (Basic Knowledge) | 25 | 50 |
মোট | ১০০ | ২০০ |
SSC সিলেকশন পোস্টের বিভিন্ন পদে বেতন অঞ্চলভিত্তিক ভিন্ন হয়ে থাকে, এবং প্রতিটি পদে বিভিন্ন ইনক্রিমেন্ট এবং পার্কস (অতিরিক্ত সুবিধা) যুক্ত থাকে। এই পদগুলো লেভেল ১ থেকে লেভেল ৭ পর্যন্ত বিস্তৃত।
সাধারণভাবে, সিলেকশন পোস্টের বিভিন্ন পদের জন্য বেসিক বেতন ৩০,০০০/- থেকে ৮০,০০০/- পর্যন্ত হয়ে থাকে, এবং গ্রেড পে (গ্রেড ভিত্তিক অতিরিক্ত বেতন) Rs. 1900/- থেকে Rs. 4800/- এর মধ্যে থাকে। তবে, পোস্টভিত্তিক বেতন কাঠামো আলাদা হতে পারে, কিন্তু বেতন রেঞ্জ পূর্বে উল্লিখিত পরিসরে সীমাবদ্ধ থাকে।
প্রতিটি পদে পদোন্নতির সাথে বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধি পায়, যা চাকরির ধরন এবং পদের স্তরের ওপর নির্ভর করে।
আরও জানুন- রইল এপ্রিল মাসের সেরা ১০ টি চাকরির খোঁজ
জেনে নিন SSC Selection Post Phase 13 পরীক্ষা দিতে গেলে কোন কোন বিষয়ে প্রস্তুতি নিতে হয়
General Knowledge | General Reasoning | English Comprehension | Quantitative Aptitude |
Current Affairs | Verbal Reasoning | Reading Comprehension | Mensuration and Geometry |
Important Dates | Circular Seating Arrangement | Grammar | Quadratic Equation |
Awards and Honours | Blood Relations | Verbal Ability | Data Sufficiency |
Sports | Syllogism | Vocabulary | Problems of Ages |
Entertainment | Linear Seating Arrangement | Active and Passive Voice | Number System |
Obituaries | Coding and Decoding | Synonyms-Antonyms | Interest |
Persons in News | Directions and Distances | Error Correction | Time and Work |
Scientific Research | Ordering and Ranking | Para Jumbles | Number Series |
Important Schemes | Scheduling | Fill in the Blanks | Speed, Distance and Time |
Portfolios | Code Inequalities | Cloze Test | Data Interpretation |
Books and Authors | Data Sufficiency | Percentage | |
Static General Knowledge (History, Geography, etc.) | Input-Output | Profit and Loss | |
Double Lineup | Ratio and Proportions & Mixture and Alligation |
১) সঠিকভাবে পাঠ্যসূচিকে বোঝা
প্রথমত, যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক পাঠ্যসূচি বা সিলেবাসকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে পরীক্ষার সিলেবাস এবং সেই সংশ্লিষ্ট বইগুলিকে বিশদভাবে পর্যালোচনা করা দরকার। এই পর্যালোচনার ফলে কোন কোন অংশগুলোতে পরীক্ষার্থী বেশি দুর্বল সেটা সে বুঝতে পারে, এবং সেই অংশে মনোযোগ দিতে পারে। পাঠ্যসূচির মধ্যে থাকা বিষয়গুলোতে যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলিকে আগে প্রস্তুত করতে হবে, তারপর অন্যান্য বিষয়গুলির দিকে মনোযোগ দেওয়া জরুরি।
২) লক্ষ্য স্থির করুন
প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি শুরু করার আগে, প্রথমে নিজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। ঠিক কোন পরীক্ষাটি প্রার্থী দিতে চায়? সেটাকে নিশ্চিত করতে হবে। এরপর বুঝতে হবে কিভাবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে? তারপর সংশ্লিষ্ট কোন বিষয়গুলোর প্রতি প্রার্থীর আগ্রহ বেশি? এইসব প্রশ্নগুলির উত্তর জানা থাকলে প্রার্থী পরীক্ষা সম্পর্কে সঠিক পরিকল্পনা করতে পারবেন, যা পরীক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করবে। লক্ষ্য স্থির হয়ে যাওয়ার পর, সেই লক্ষ্যকে সামনে রেখে সেই মতো পরিকল্পনা করতে হবে।
৩) মক টেস্ট এবং প্র্যাকটিস পেপার
মক টেস্ট ও প্র্যাকটিস পেপার পরীক্ষার প্রস্তুতিকে সুদৃঢ় করতে সাহায্য করবে। এগুলোর সাহায্যে প্রার্থী নিজেকে প্রস্তুত করতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে তা খুঁজে পেতে পারবে।
৪) S.M.A.R.T. লক্ষ্য নির্ধারণ করো – এখানে S.M.A.R.T. এর অর্থ হল Specific Measurable Achievable Relevant Time-Bound। একটি অধ্যয়ন পরিকল্পনা করার সময় এই পাঁচটি লক্ষ্য অবশ্যই মাথায় রাখা উচিত। নিজের উপর অতিরিক্ত বোঝা বাড়াবে না এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করো।
৫) নিয়মিত অনুশীলন
Competitive Exam-এর প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হল নিয়মিত অনুশীলন করা। এতে প্রার্থীরা নিজেদের শক্তি ও দুর্বলতা বুঝতে পারবে এবং পরীক্ষার যথাযথ প্রস্তুতি নিতে সমর্থ হবে।
নিজের প্রস্তুতির সঠিক কৌশলই আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে। তাই সঠিকভাবে গ্রহণ করুন নিজের প্রস্তুতি।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...