WB SET Marathon Mock Test 2025 – Paper 2 সম্পূর্ণ প্রশ্নপত্র PDF ডাউনলোড করুন

WB SET Marathon Mock Test 2025 – Paper 2 সম্পূর্ণ প্রশ্নপত্র PDF ডাউনলোড করুন
ডিসেম্বর 11, 2025
নোটস ও মেটেরিয়াল

WB SET পরীক্ষার সময় যতই ঘনিয়ে আসছে, পরীক্ষার্থীদের মধ্যে প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা ততই বেড়ে চলেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে এবং পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা গড়ে তুলতে BSSEI প্রতি বছর বিভিন্ন ধরণের মক টেস্ট আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো WB SET Marathon Mock Test, যেখানে পরীক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নাবলি সমাধান করেছে।

মক টেস্টের বিভিন্ন বিষয়ের প্রশ্ন পেতে নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।

Download Now

মক টেস্ট কেন গুরুত্বপূর্ণ?

WB SET পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য শুধুমাত্র পড়াশোনা যথেষ্ট নয়; বরং নিয়মিত অনুশীলন, সময় ব্যবস্থাপনা এবং প্রশ্নের ধরণ বোঝা সমানভাবে জরুরি। এই Marathon Mock Test সেই কারণেই বিশেষ মূল্যবান—

আরও জানুনঃ WB SET Paper 1 Mock Test Question 

১) প্রস্তুতিকে নিরীক্ষণ করা

WB SET পরীক্ষার আগে মক টেস্ট দেওয়ার প্রধানতম উদ্দেশ্য হল প্রস্তুতিকে ট্র্যাক করা অর্থাৎ এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার্থী  কতখানি প্রস্তুত হয়েছে কিংবা আরও কতখানি প্রস্তুত হওয়ার প্রয়োজন রয়েছে সেটিকে খুব ভালোভাবে বোঝা যায়। সেই অনুযায়ী নিজেকে আরও দৃঢ় করে প্রস্তুত করার জন্য উদবুদ্ধ করে পরীক্ষার্থীদের।

২) সময়ের সঠিক ব্যবহার

পরীক্ষার স্থানে উপস্থিত হওয়ার সময় পরীক্ষার্থীদের মানসিক চাপে সময়ে কাজ করার গতি কমে যায়। সেক্ষেত্রে ভুল ভ্রান্তি সম্ভবনা অনেকটাই বেড়ে যায়। তাই মক টেস্ট দেওয়া  এই সকল সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে অনেকাংশেই সাহায্য করে। এটি পরীক্ষার্থী মধ্যে সময় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সঠিক ব্যবহার করতে শেখায়। একটি নির্দিষ্ট ধরনের প্রশ্ন ঠিক  সম্পূর্ণ করতে কতটা সময়ে দরকার, সেই কৌশল আয়ত্ত করতে সাহায্য করে।

৩) পরীক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত হয়

যে কোনো বড়ো পরীক্ষার মক টেস্টগুলি একেবারে প্রকৃত পরীক্ষার অনুরূপে প্রস্তুত করা হয়। এই মক টেস্ট এখন অনলাইন কিংবা অফলাইনে যেখানেই বা যে মাধ্যমেই অনুষ্ঠিত হোক না কেন তাতে সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ হয়।  এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের সুবিধা অসুবিধাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারে।

৪) ভীতি দূরীকরণ

অনেক পরীক্ষার্থীই পরীক্ষার আগে ভীত হয়ে পড়ে। এটি হওয়ার মূল কারণ হল অনুশীলন ও আত্মবিশ্বাসের অভাব। কিন্তু নিয়মিত মক টেস্টে অংশ নিলে এই ভীতিভাব দূর হয়ে যায়।

৫) গুরুত্বপূর্ণ সাজেশন

নিয়মিত মক টেস্টে অংশগ্রহণ করলে কোন কোন প্রশ্ন কতটা বেশি অধ্যয়ন করা ভালো, কোন কোন অংশ জরুরি,  কোন অঞ্চল থেকেই বা বেশি নম্বর ওঠে  সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ হয়। এমন অনেক প্রশ্ন সাজেশনের মাধ্যমে  প্রস্তুত করা হয়, যা প্রকৃত পরীক্ষার সঙ্গে ৯০% মিল পাওয়া যায়। এর ফলে পরীক্ষায় যদি অনুরূপ প্রশ্নও থাকে, তা খুব সহজে সমাধান করা যায়।

৬) প্রশ্ন উত্তর পর্যালোচনা

মক টেস্টের মাধ্যমে দক্ষতার বিশ্লেষণের জন্য প্রকৃত অন্তর্দৃষ্টির প্রয়োজন হয়। আগে বুঝতে হবে কোন প্রশ্নের উত্তর কতটা  সময়ের মধ্যে দিতে হবে। প্রশ্নগুলির উত্তর কতটা তাড়াতাড়ি দিলে পরীক্ষাটি সম্পন্ন করতে পারবে সেসব কিছুই শেখায়।

৭) পরীক্ষার উপযুক্ত পরিবেশ

মক টেস্টের সময় প্রকৃত পরীক্ষার পরিবেশ তৈরি করা হয়ে থাকে। বাড়িতে বসে বই পড়ে নিজে নিজে অভ্যাস করা আর মক টেস্ট দেওয়ার মধ্যে পার্থক্য আছে। বাড়িতে নিজে পড়ার সময় নির্দিষ্ট কোনো সময়ানুবর্তিতা থাকে না। আর তাই জন্য সব বিষয় সঠিক ভাবে আয়ত্ত করা যায় না। কিন্তু মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার ধরন ও পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া যায়। একটি মক টেস্ট তাই প্রকৃত পরীক্ষার উদ্বেগ এবং চাপ কমাতে পরীক্ষার্থীদের সাহায্য করে।

৮) দুর্বলতা দূরীকরণ

মক টেস্ট কোন বিভাগের জন্য কত বেশি অধ্যয়ন করতে হবে স্থির করে, সেটি  বুঝতে সাহায্য করে। যখন বেশ কয়েকটি মক টেস্ট দেওয়ায় হয়ে যায়, তখন পরীক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারে কোন বিভাগগুলি  ভালোভাবে তৈরি হয়েছে এবং কোন অংশ আরও ভালোভাবে তৈরি করতে হবে। আর কোন বিভাগগুলিতে কতখানি দুর্বলতা রয়ে গিয়েছে।

৯) প্রযুক্তির কার্যকরী অনুশীলন

এটি  পরীক্ষার পূর্বে অনুশীলন এবং কার্যকরভাবে প্রস্তুতি নিতে দেবে। প্রতিদিন মক টেস্ট সমাধান করে, প্রার্থীরা যেমন তাদের গতি এবং দক্ষতা ত্বরান্বিত করতে পারে তেমনই প্রযুক্তি গত দিক দিয়ে অনেক বেশি দক্ষতা লাভ করে। UGC NET যেহেতু CBT মোডে হয় তাই অনলাইনে এই পরীক্ষা দিতে দিতে প্রযুক্তি সম্পর্কিত কার্যকরী অনুশীলনও হয়ে যায়।

আজকের Marathon Mock Test – সংক্ষিপ্ত বিবরণ

BSSEI বহু বছর ধরে শিক্ষার্থীদের আশা ভরসার জায়গা। বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকারা তাদের সর্বস্ব দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন প্রতিনিয়ত। সব সময়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে রাখেন তাদের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাই সর্বদা নিজেদের নিয়োজিত রেখেছে BSSEI।

তাই প্রতি বছরের মতো BSSEI এই বছরেও SET পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে মকটেস্ট যেটি শুরু হচ্ছে আজ রাত থেকে। পেপার-১ এর পরীক্ষা থাকছে রাত ৮ টা থেকে এবং পেপার – ২ এর পরীক্ষা থাকছে রাত ৯ টা থেকে।

BSSEI নিয়মিত এই ধরনের Mock Test, স্টাডি ম্যাটেরিয়াল এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। আপনার প্রস্তুতিকে আরও কার্যকর করতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়ায় ফলো করুন।
মনে রাখবেন, সফলতার চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনা। আপনার পরীক্ষার প্রস্তুতিতে BSSEI সবসময় আপনার পাশে আছে।

Downloads

WB SET Sanskrit Question

WB SET Education Question

WB SET History Question

WB SET Philosophy Question

WB SET Bengali Question

Related Articles

E Study Meterials for All Competitive Exams
E-Study Meterials for Teaching Exams

Connect with Us

WhatsApp
<