NET (LS) এবং JRF এর মধ্যে পার্থক্য কি? আসন্ন নেট পরীক্ষার প্রস্তুতির আগে বিস্তারিত জেনে নিন!

NET (LS) এবং JRF এর মধ্যে পার্থক্য কি? আসন্ন নেট পরীক্ষার প্রস্তুতির আগে বিস্তারিত জেনে নিন!

UGC NET কিংবা  ‘University Grants Commission National Eligibility Test’, হল সর্বভারতীয় স্তরের একটি সম্মানীয় পরীক্ষা, যেটি CBT মোডের মাধ্যমে পরিচালনা করে National Test Agency. বছরে দুবার প্রায় 83 টি বিষয় নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আলোচ্য পরীক্ষাটি সহকারী অধ্যাপক বা লেকচারশিপ (LS) এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পদের জন্য  যোগ্য প্রার্থীর মূল্যায়ন করে। শিক্ষাক্ষেত্রে, UGC NET পরীক্ষা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়।

UGC ও CSIR সম্পর্কে কিছু তথ্য

 UGC মানে University Grants Commission বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা, উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য এই  প্রতিষ্ঠানটি সর্বদা দায়িত্বশীল হয়ে থাকে। 1953 সালে UGC গঠিত হয় এবং 1956 সালে একটি সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়। UGC-এর বর্তমান চেয়ারম্যান হলেন অধ্যাপক মমিদালা জগদেশ কুমার। UGC এখন উচ্চতর শিক্ষাক্ষেত্রের  প্রধান স্তম্ভে পরিণত হয়েছে।

UGC NET Paper2 Course

ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রের আরও একটি স্তম্ভ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এর সঙ্গে সম্বন্ধ যুক্ত। যদিও এর ক্ষেত্রটি UGC NET এর থেকে খানিকটা ভিন্ন কিন্তু এখানেও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদেরকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) বৃত্তি প্রদান করা হয়। এই JRF-এর বৃত্তিটি প্রার্থীদের গবেষণার আগ্রহ বাড়াতে সাহায্য করে।

উভয় সংস্থাই প্রতি বছর প্রায় ১৫০টি ফেলোশিপ প্রদান করে থাকে। তবে এই সংখ্যাটি প্রতি বছর রেজাল্টের ভিত্তিতে পরিবর্তিত হয়।

L.S বা Lectureship কি? 

UGC NET  জুন এবং ডিসেম্বরে অর্থাৎ বছরে দুবার অনুষ্ঠিত হয়। জুনিয়র রিসার্চ ফেলো (JRF) এবং লেকচারশিপ (LS) হিসাবে যোগ্যতম প্রার্থীদের নির্বাচন করার জন্য এটি একটি প্রবেশিকা পরীক্ষা। যোগ্য এবং সফল প্রার্থীরা বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ে লেকচারশিপের জন্য আবেদন করতে পারেন।

JRF বা জুনিয়ার রিসার্চ ফেলোশিপ কি?

JRF-এর ফুল ফর্ম হল জুনিয়র রিসার্চ ফেলোশিপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সম্পাদিত, এই বৃত্তি প্রকল্পটির জন্য প্রার্থীরা এমফিল/পিএইচডি করার সুযোগ পেয়ে থাকে। L.S বা লেকচারশিপের তুলনায় জুনিয়র রিসার্চ ফেলোশিপের কাট অফ নম্বর বেশি থাকে। 

NET VS JRF এর পার্থক্য- 

NET (LS) এবং JRF, উভয়ই NTA দ্বারা পরিচালিত একটিমাত্র পরীক্ষাই। এখানে পার্থক্য শুধুমাত্র একটিই, তা হল একজন প্রার্থীকে JRF পাওয়ার জন্য লেকচারশিপের থেকে অনেক বেশি নম্বর পেতে হয়। NET এবং JRF  সম্পর্কে বিশদে আলোচনা করা হল

                NET (L.S) 

JRF

NET এর ফুল ফর্ম NATION ELIGIBILITY TEST (Lectureship)

JRF এর ফুল ফর্ম JUNIOR RESEARCH FELLOWSHIP 

এটি একটি যোগ্যতা পরীক্ষা, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করতে সহায়তা করে। 

অত্যন্ত মেধাবী প্রার্থীদের জন্য এটি একটি বৃত্তি প্রকল্প। যারা এর নির্ধারিত কাট অফ নম্বর স্পর্শ করতে পারে, তাদের কাছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপনার পাশাপাশি গবেষণার করার জন্য পথ উন্মুক্ত হয়। 

NET পরীক্ষা প্রার্থীদের জ্ঞানের যথার্থ মূল্যায়ন করে। এর ফলে যোগ্যতমদের জন্য মর্যাদাপূর্ণ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলির দরজা উন্মুক্ত হয়ে যায়।   

JRF এর ক্ষেত্রে গবেষকদের কাজের প্রগতির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।  

NET কোয়ালিফাই করলে সেটি লাইফটাইমের জন্য বৈধ থাকে। 

JRF মাত্র তিন বছরের জন্য বৈধ থাকে। 

NET ( L.S) এবং JRF এর মধ্যে আরও কিছু পার্থক্য দেখে নেওয়া যাক- 

  • JRF প্রাপ্ত প্রার্থীরা L.S হিসেবেও গণ্য করা হয়। তাই তারা যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করতে পারেন। 
  • JRF প্রাপ্ত প্রার্থীরা কোনো ডক্টরাল রিসার্চ প্রোগ্রামে গেলে সম্মানীয় আতিথেয়তা লাভ করে। 
  • JRF প্রাপ্ত প্রার্থীরা গবেষণা চলাকালীন ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭০০০ টাকা স্ট্রাইপেনড পেয়ে থাকে। 

Qualifying Marks  

UGC NET এর ক্ষেত্রে Qualifying Marks কত দেখে  নেওয়া যাক –

জেনারেল প্রার্থীদের জন্য 

পেপার ১ এবং পেপার ২ উভয় পেপারেই সর্বনিম্ন ৪০% নম্বর পেতে হয় 

SC/ ST /OBC-NCL / PWD 

পেপার ১ এবং পেপার ২ উভয় পেপারেই সর্বনিম্ন ৩৫% নম্বর পেতে হয় 

  • JRF এর ক্ষেত্রে কাট অফ মার্ক্স NET (L.S) এর থেকে খানিকটা বেশ হয়। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)  

JRF কি একটি স্থায়ী পদ? 

না, প্রাথমিকভাবে এটি দুই বছরের জন্য ফেলোশিপ দেয়। এই সময়কালের পরবর্তীতে, ফেলোর কাজ বিশেষজ্ঞরা পর্যালোচনা করে থাকেন। JRF প্রাপ্ত প্রার্থীর গবেষকের কাজ পছন্দসই হলে, তারা সিনিয়র রিসার্চ ফেলোশিপ (SRF) এর পদে উন্নীত হয়। এক্ষেত্রে স্ট্রাইপেনড সহ তাদের কাজের মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানো হয়ে থাকে।

JRF এর সুবিধা কি? 

JRF যোগ্যতম প্রার্থীদের কথা স্মরণে রেখে তৈরি করা হয়েছে। JRF প্রাপ্তরা বিভিন্ন ধরনের পেশাদারী সুযোগ সুবিধা সহ বিষয়ভিত্তিক গবেষণার কাজ করার সুযোগ পেয়ে থাকেন। 

NET JRF সিলেবাস কি NET LS সিলেবাস থেকে আলাদা?

না, NET JRF পাশ করার জন্য, শুধু আপনার নিজস্ব স্টাডি প্ল্যান অনুসারে NET LS এর সিলেবাসটি শেষ করুন। NET এ একটি মাত্র সিলেবাসই আছে।

NET JRF-এর জন্য শিক্ষাগত যোগ্যতা?

কমপক্ষে 55% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। 

NET ও JRF কি ? 

NET হল সহকারী অধ্যাপক হওয়ার জন্য প্রবেশিকা মূলক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হওয়ার জন্য আবেদন করা যায়। আর JRF হলে জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে পিএইচডি তে যুক্ত হলে স্ট্রাইপেন্ড পাওয়া যায়।  

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
UGC NET Paper 1 Batch AD

Connect with Us

WhatsApp
<