প্রকাশিত হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে Ph.D অ্যাডমিশনের নোটিফিকেশন

প্রকাশিত হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে Ph.D অ্যাডমিশনের নোটিফিকেশন
মার্চ 16, 2025
News . PHD Notification

গবেষণা করা বহু মানুষের স্বপ্ন থাকে। এটির দ্বারাই প্রমাণিত হয়  যে একজন শিক্ষার্থী নির্দিষ্ট কোনো বিষয়ে গভীর গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম। Ph.D করার জন্য নির্দিষ্ট একটি বিষয়ে মৌলিক গবেষণা করতে হয়, যা প্রকাশযোগ্য এবং শিক্ষাজগতে মৌলিক অবদান রাখতে সক্ষম।

প্রতিমাসেই রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে Ph.D-তে অ্যাডমিশনের নোটিফিকেশন আসছে। তেমনই এমাসে রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অর্থাৎ RBU Ph.D-তে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই বিজ্ঞপ্তি বিষয়ক বিস্তারিত তথ্যাবলি।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়

তারিখ

আবেদন শুরু

১১.০৩.২৫

আবেদন শেষ

২৮.০৩.২৫

যোগ্যতার মানদণ্ড

এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন দেখে নেওয়া যাক-

  • স্নাতকোত্তরে ৫৫% নম্বর থাকতে হবে।
  • UGC NET / UGC – CSIR NET/GATE পাস করে বৈধ সার্টিফিকেট থাকতে হবে ।
  • সরকারি নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় পাওয়া যাবে ।

বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা

মোট ১০ টি বিষয়ে শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে

  • Bengali – 23
  • Sanskrit – 08
  • English – 07
  • History – 11
  • Education – 02
  • Economics – 09
  • Philosophy – 05
  • Political Science – 08
  • Library & Information Science – 05
  • Journalism & Mass Communication – 04

নির্বাচন পদ্ধতি 

  • কোনো লিখিত পরীক্ষা হবে না ।
  • সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
  • ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে ।

আবেদন পদ্ধতি

  • Step 1 : অফিসিয়াল ওয়েবসাইট https://online.rbu.net.in/  ওপেন করতে হবে
  • Step 2 : রেজিস্টার করতে হবে।
  • Step 3 : অ্যাপ্লিকেশন ফিল করতে হবে।
  • Step 4 : ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • Step 5 : পূরণ করা ফর্মটি প্রিন্ট আউট করতে হবে।

তাহলে আর দেরি না করে ঝটপট অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

এই সংক্রান্ত আরও তথ্য পেতে ক্লিক করুন এখানে- Click Here 

Downloads

RBU Ph.D Admission Notification

Related Articles

Connect with Us

WhatsApp
<