সত্যিই কি SLST Re-Exam হতে চলেছে? নতুনরা কি সুযোগ পাবে?

সত্যিই কি SLST Re-Exam হতে চলেছে? নতুনরা কি সুযোগ পাবে?

গত ৩ এপ্রিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ২০১৬ সালের অনুষ্ঠিত হওয়া WBSSC SLST তে নিয়োগের পুরো প্যানেলকে বাতিল করেছে । বিচারকদের মতে, পুরো প্রক্রিয়াতেই কারচুপি করা হয়েছে। সেই কারণে ওই নিয়োগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য সরকারকে একটি নতুন নিয়োগ  ( Fresh Selection Process) করতে হবে। কিন্তু এই নতুন নিয়োগে কারা অংশগ্রহণ করবে বা কতদিনের মধ্যে এই নিয়োগ  করতে হবে তা বলা নেই। এরপরেই ০৩.০৪.২০২৫ তারিখে স্কুল শিক্ষাদপ্তর থেকে কমিশনের চেয়ারম্যানকে Fresh Selection Process এর জন্য তোড়জোড় শুরু করার নির্দেশ দেওয়া হল। তবে গত ০৭.০৪.২০২৫ তারিখে ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়া মুখ্যমন্ত্রী নতুন নিয়োগ প্রসঙ্গে কোন কথাই তুললেন না। এরপর থেকেই সবার মনে একটাই প্রশ্ন সরকার আদৌ নতুন নিয়োগ করবে তো?

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে গত ০৭ .০৪.২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন পত্র দাখিল করা হয়েছে। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যারা অযোগ্য নয় তাদের যেন পাঠদানের অনুমতি দেওয়া হয়। এই অনুমতির সময়সীমা হিসেবে বলা হয়েছে বর্তমান শিক্ষাবর্ষ বা নতুন নিয়োগ (Fresh Appointment) যেটি আগে হবে ততদিন যেন এই অনুমতি দেওয়া হয়।
সুতরাং ধরে নেওয়া যেতে পারে রাজ্য সরকার সম্ভবত এই ২০২৫ সালের মধ্যে নতুন নিয়োগ করাবে।

এখন প্রশ্ন হচ্ছে এই নিয়োগে নতুন প্রার্থীদের নেওয়া হবে কিনা ? তবে যেহেতু স্পষ্ট করে বলা হয়নি যে কারা সুযোগ পাবে তাই নতুন পরীক্ষার্থীরা সুযোগ পেতেও পারেন। কারণ রাজ্য সরকার যে ভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার কঙ্কালসার চেহারাটি তুলে ধরলেন সেখান থেকে একটা নতুন নিয়োগ অবশ্যই করা উচিৎ।

রাজ্য সরকারের কাছ থেকেই জানা যায় বর্তমানে ছাত্র শিক্ষক অনুপাত রয়েছে 52: 1। যেখানে RTE 2009 এর নিয়ম অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত 30 : 1 থাকতে হবে। আর এই চাকরিহারা শিক্ষকদের সংখ্যা বাদ গেলে এই অনুপাত গিয়ে দাঁড়াবে 58 : 1। অর্থাৎ প্রায় দ্বিগুণ শিক্ষকের প্রয়োজন রয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে। সুতরাং এই মুহূর্তে সরকারের উচিত শূন্যপদ বৃদ্ধি করে একটি নতুন নিয়োগ করা, যেখানে ২০১৬-র প্রার্থীদের পাশাপাশি নতুন প্রার্থীরাও সুযোগ পাবে।

SSC SLST ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করুন এখনই!

তবে কি উপায় এখন ?

 চলে গেছে অনেকগুলো বছর। নতুন চাকরিপ্রার্থীদের জীবন থেকেও বাদ হয়ে বেশ কিছু সময়, বেশ কিছু মাস, বেশ কিছু বছর। কিন্তু তাদের ভবিষ্যতের দিকে নজর নেই রাজ্য সরকারের। রাজ্যের শিক্ষাব্যবস্থা দিকে তাকালে দেখা যাচ্ছে তার কঙ্কালসার রূপ। তাই দরকার গণ আন্দোলন।  একবার প্রতিবাদ করে কাজ না হলে বার বার প্রতিবাদ করে নিজেদের দাবি জানাতে হবে। আন্দোলন ছাড়া, পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই।

নিজেদের যোগ্যতাকে পুনরায় প্রমাণ করতে গেলে আজ থেকেই শুরু করুন প্রস্তুতি নীচে আমাদের Whats App Group-এর লিঙ্কে ক্লিক করে আজ থেকেই শুরু করুন অধ্যয়ন আমাদের সঙ্গে

 

WhatsApp Group Join Now

Related Articles

WBPSC Assistant Master Batch AD
WBPSC Assistant Master Batch AD 2

Connect with Us

WhatsApp
<