UGC NTA NET সর্বভারতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। এই পরীক্ষাটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হতে চাওয়া কিংবা জুনিয়র রিসার্চ ফেলো (JRF) হিসেবে ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে চাওয়া একজন প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করে থাকে। প্রায় ৮৩ টি বিষয় নিয়ে এই পরীক্ষা নিয়ে হয়ে থাকে।
UGC NET Paper 1 Syllabus | |
UGC NET Sanskrit Syllabus | |
UGC NET Bengali Syllabus | |
UGC NET English Syllabus | |
UGC NET History Syllabus | |
UGC NET Geography Syllabus | |
UGC NET Philosophy Syllabus | |
UGC NET Education Syllabus |
এই UGC NET পরীক্ষাটিতে পাশ করা খানিকটা কঠিন, তাই আসন্ন NET পরীক্ষায় ভালো ফল করার জন্য আপনার একটি কার্যকর এবং বিশদ অধ্যয়ন কৌশলের প্রয়োজন হতে পারে। আপনাকে সঠিক পথ দেখাতে আমাদের BSSEI এর বিশেষজ্ঞরা UGC NET 30 days study plan এই আর্টিকেলে শেয়ার করেছেন। আসন্ন UGC NET পরীক্ষা প্রায় ৩০ দিনের কাছাকাছি বাকি রয়েছে। UGC NET study plan for 30 days ঠিক কেমন করে প্রস্তুতি নিলে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে দেখে নিন।
আরও পড়ুন- নেট পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করুন
UGC NET 30 days study plan-এর দ্বারা কি নেট পাশ করা সম্ভব?
অধ্যয়ন পরিকল্পনা সুসংগঠিত হলে, নির্ভরযোগ্য কৌশল অবলম্বন করলে, পরীক্ষার প্রতি ফোকাশড ও ধৈর্যশীল হলে প্রথম প্রচেস্টাতেই নেট পাশ করা সম্ভব। প্রার্থীরা কখন এবং কতটা অধ্যয়ন করবে তার জন্য মোটামুটি সেই সম্পর্কিত একটি পরিকল্পনা তৈরি করে ব্যবহার করতে হবে। প্রার্থীরা এটি থেকে অবশ্যই উপকৃত হবেন কারণ এটি তাদের সময়কে আরও ভালোভাবে পরিচালনা করতে এবং তাদের অধ্যয়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলিতে আরও বেশি সময় দিতে সক্ষম করবে।
তার চেয়েও এটা নিশ্চিত করতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি আগে সম্পন্ন করা হয়েছে কিনা। এটি আপনাকে সংগঠিত ও শৃঙ্খলিত থাকতে সহযোগিতা করবে। এটি আপনার সময় পরিচালনা, উদ্দেশ্যগুলিকে অনুপ্রাণিত এবং বিষয়ের প্রতি মনোযোগী করবে।
একটি অধ্যয়ন পরিকল্পনা তৈরি করার সময় নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই বিবেচনা করুন-
সিলেবাসকে জানতে হবে– 30 days preparation strategy for UGC NET কার্যকর করার জন্য অধ্যয়নরত ছাত্রদের সিলেবাসটি মনোযোগ সহকারে বুঝতে হবে। আপনি এখন পর্যন্ত যা অধ্যয়ন করেছেন তার ট্র্যাক রেকর্ড রাখুন এবং নিজের কাছে নিশ্চিত করুন যে কোনোভাবেই আপনি পাঠ্যক্রম থেকে বিচ্যুত হচ্ছেন না। প্রয়োজনে প্রার্থীরা বিস্তারিত সিলেবাসটিকে প্রিন্ট করে এটিকে তাদের কাছে রাখতে পারেন।
প্রত্যাশিত কাট-অফ সম্পর্কে জ্ঞান– বিগত বছরগুলি থেকে UGC NET কাট-অফ ভালো করে পর্যালোচনা করুন। এটি আপনাকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে। এছাড়াও, মক টেস্টে ভালো করার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় গড় নম্বরের চেয়ে বেশি পাওয়ার প্রচেস্টা করতে হবে।
মূল বিষয় বোঝা– সমস্ত কিছুর আগে মূল বিষয়গুলির সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রতিটি ইউনিটকে নিজের দখলে রাখা আবশ্যক। মূল বিষয়গুলিকে ভালো করে বোঝা হয়ে গেলে তবেই আভ্যন্তরীণ বিষয়ে প্রবেশ করা উচিত।
সেরা দিকনির্দেশনা পাওয়া– পরীক্ষার জন্য প্রস্তুতি সঠিক দিক নির্দেশনা পেতে কোচিং ক্লাসের সাহায্য নিতে পারেন। BSSEI-এর UGC NET কোচিং-এর সাহায্যে নিন সেরা প্রস্তুতি, আপনাকে সাহায্য করার জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা ও তাদের দেওয়া সেরা কিছু টিপস এবং অধ্যয়ন সামগ্রীর সম্ভার।
গুরুত্বপূর্ণ তথ্যের নোট রাখা -প্রার্থীরা কোচিং ক্লাসেই পড়ুন কিংবা সেরা বই ব্যবহার করে স্ব-অধ্যয়ন করুন, যাই হোক না কেন গুরুত্বপূর্ণ তথ্য, ঘটনা এবং বিষয়ের উপর নোট তৈরি করা অত্যন্ত আবশ্যক। এটি বিষয়গুলিকে বারংবার পুনর্বিবেচনা করতে সাহায্য করবে।
বিষয় সংক্রান্ত বইগুলির অন্বেষণ– পরীক্ষার জন্য অধ্যয়নের ক্ষেত্রে সঠিক বইয়ের অন্বেষণ করা অতি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে অনেক অজানা তথ্যকে জানতে পারা যায়। আমাদের BSSEI-এর বিশেষজ্ঞদের মতে, UGC NET পরীক্ষার জন্য অধ্যয়নের সর্বোত্তম উপায় হল নির্দেশিকা প্রদান করে এমন বই ব্যবহার করা।
টেস্ট সিরিজ– প্রার্থীরা চূড়ান্ত পরীক্ষার জন্য কতটা প্রস্তুত, কীভাবে আরও ভালো করে বুঝতে পারা যায় পরীক্ষাগুলি একটি সিরিজের মাধ্যমে দিলে। টেস্ট সিরিজের চেষ্টা করে, অনুশীলনের মাধ্যমে প্রার্থীদের নির্ভুলতা বাড়াতে পারে এবং ব্যাপক সমাধানের মাধ্যমে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারে।
বিগত বছরের পরীক্ষার প্রশ্ন– এই পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীদের যে প্রশ্নগুলি অসুবিধা হচ্ছে তার সমাধান পেতে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রগুলি বিশ্লেষণ করা উচিত। এর মাধ্যমে তারা পরীক্ষার বিন্যাস বুঝতে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারা যায়।
বর্তমানে যে সকল প্রার্থীরা UGC NET-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে অবগত যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাদের অবশ্যই দুটি পত্রের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম পত্র বা পেপার ওয়ানে সাধারণ জ্ঞান, যুক্তির ক্ষমতা এবং গাণিতিক দক্ষতা প্রভৃতি পরীক্ষা করার জন্য একটি ফ্রেম করা রয়েছে, দ্বিতীয় পত্র বা বিষয়ের পেপারে সিলেবাসটিকে বিষয় সম্পর্কিত জ্ঞানকে গভীরভাবে মূল্যায়ন করার ভিত্তিতে তৈরি করা হয়েছে।
যদিও কিছু প্রার্থীরা UGC NET পরীক্ষাকে বিশেষত পেপার ১কে কঠিন বলে মনে করেন এবং এই পেপারে ভালো নম্বর পেতে অক্ষম হন কিন্তু দ্বিতীয় পত্র যেহেতু বিষয় জ্ঞানের ওপর পরীক্ষা, তাই তাতে অনেক সময় তারা সসম্মানে উত্তীর্ণ হন। যাইহোক, এটি তাদের UGC NET যোগ্যতা পাস করতে সাহায্য করে না। যেহেতু এই পরীক্ষায় দুটি পেপারে রয়েছে, তাই সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ পাঠ্যক্রম কভার করতে হবে।
আমরা আশা করি যে, এখানে প্রদত্ত সমস্ত তথ্য আপনাকে UGC NET প্রস্তুতির টিপস সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত বিবরণ দিয়েছে। আপনার আরও জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। UGC NET/SET এবং অন্যান্য সমস্ত সরকারি চাকুরির পরীক্ষা সম্পর্কে জানতে নিয়মিত চোখ রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে।
Institute of Banking Personnel Selection (IBPS) প্রতি বছর দেশজুড়ে বিভিন্ন...
আপনি যদি এমন একটি কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন যা আপনার...
আসন্ন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করার পরিকল্পনা করছেন? আপনার...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা গ্র্যাজুয়েট হন এবং একটি স্থায়ী...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন এবং সমাজকল্যাণ ক্ষেত্রে একটি...