বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যেমন মূল বিষয়টি সম্পর্কে জানা প্রয়োজন, সেই বিষয় সংক্রান্ত গভীর অধ্যয়নের দরকার, তেমনই পূর্ববর্তী বছরের প্রশ্নকে সমাধান করাও অত্যন্ত জরুরি। বিগত বছরের প্রশ্ন সমাধান করার মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অবগত হয়ে ওঠে ভীষণভাবে। যেকোনো বড়ো পরীক্ষার আগে আগের বছরের প্রশ্ন সমাধান করার ফলে পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যার ফলে পরীক্ষার ফল তাদের আশানুরূপ হয়ে থাকে।
আরও পড়ুন- নিজের বিষয়ের সিলেবাস ডাউনলোড করুন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) এর জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়ে থাকে । NTA অর্থাৎ ন্যাশানাল টেস্টিং পরিচালনায় বছরে দুবার CBT মোডে এই পরীক্ষাটি হয়ে থাকে। এই পরীক্ষায় আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম প্রয়োজনীয় নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। সাধারণত UGC NET-এর ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ৫৫% সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। মোট ৩০০ নম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষাটির প্রশ্ন সংখ্যা থাকে ১৫০টি। সাধারণ লেকচারশিপের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, তবে JRF-এর জন্য ৩০ বছর পর্যন্ত বয়সের সীমাবদ্ধতা রয়েছে।
আরও পড়ুন- নিজের বিষয়ের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করুন
UGC NET-এর বিগত বছরের প্রশ্নপত্রগুলি ব্যবহার করা পরীক্ষার প্রস্তুতির জন্য একটি মূল্যবান কৌশল হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার জন্য পুরোনো প্রশ্নপত্রগুলি পরীক্ষার কাঠামো এবং প্রশ্নের ধরনগুলির সঙ্গে প্রার্থীদের পরিচিত করায়। প্রার্থীরা নিজেদের দৃঢ় অঞ্চলগুলি (Strong area) এবং কোন কোন অঞ্চলগুলি উন্নতি করতে হবে সেই ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং সময়কে সঠিকভাবে পরিচালনার দক্ষতা বাড়াতে একটি সহায়ক সংস্থান হিসেবে কাজ করে। UGC NET পুরোনো প্রশ্নপত্রের সঙ্গী করে অনুশীলন করলে UGC NET ডিসেম্বর ২০২৪-এর পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
আরো পড়ুনঃ UGC NET পরীক্ষার জন্য শেষ কয়েক দিনের প্রস্তুতি কেমন হওয়া উচিত, দেখে নিন প্রয়োজনীয় কিছু টিপস
আরও পড়ুন- সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করুন UGC NET পরীক্ষার স্টাডি মেটেরিয়াল
আরো দেখুনঃ বিষয়ভিত্তিক সিলেবাস দেখে নিন এখনই
সকলেই জানে পরীক্ষার আগে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলিকে দেখা কতখানি জরুরি। বিশেষ করে সেট-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এটি অত্যাবশ্যক। তবে অনেকেই মাত্র ১ বছরের Previous year questions দেখে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু ১ বছরের বিগত বছরের প্রশ্ন থেকে ১টি বা ২টি প্রশ্ন কমন আসতে পারে। এইভাবে তাদের কোন কোন অংশ গুরুত্বপূর্ণ, কোন কোন অংশ থেকে বেশি নম্বর ওঠে কিংবা অধিক সংখ্যক প্রশ্ন আসে সেই বিষয়ে সঠিক জ্ঞানলাভ হয় না। ফলে প্রস্তুতি তাদের কাছে অনেকাংশ কঠিন হয়ে যায়। কিন্তু বিগত ৫ বছরের প্রশ্ন দেখলে তাদের বিষয় সম্পর্কে সম্যক ধারণা গঠিত হয়। অন্তত পক্ষে ১০ থেকে ১৫ টা প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার্থীদের কথা মনে রেখে এই সব PDF গুলিতে বিগত পাঁচ বছরের প্রশ্ন দেওয়া হয়েছে।
এই আর্টিকেলে UGC NET-এর বিগত পাঁচ বছরের Previous Year Questions SET দেওয়া হল। আসন্ন নেট পরীক্ষার জন্য প্রস্তুত করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন।
আসন্ন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করার পরিকল্পনা করছেন? আপনার...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা গ্র্যাজুয়েট হন এবং একটি স্থায়ী...
আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন এবং সমাজকল্যাণ ক্ষেত্রে একটি...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...