পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল WBPSC Miscellaneous Exam। সরকারী চাকরি পাওয়ার জন্য যারা বহুদিন ধরে অনেক অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজের স্বপ্নকে লালন করে থাকেন তাদের কাছে এই পরীক্ষা একটি সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়। মিসলেনিয়াস পরীক্ষা হল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত রাজ্য স্তরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষাগুলির পরিচালনার দায়িত্বে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো পরীক্ষা হল WBCS, কিন্তু এই মিসলেনিয়াসও রাজ্যের কম গুরুত্বপূর্ণ পরীক্ষা নয়। রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে বিশেষ বিশেষ পদমর্যাদার অফিসার রূপে প্রার্থীদের নিয়োগ করা হয় এই পরীক্ষার মাধ্যমে।
প্রত্যেক পরীক্ষার মতো এই পরীক্ষারও বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে। সেগুলিকে যদি ঠিক করে বুঝে নিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় তাহলে খুব সহজেই পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত মিসলেনিয়াস পরীক্ষাটিতে উত্তীর্ণ হওয়া যাবে। এই আর্টিকেলটির মাধ্যমে WBPSC Miscellaneous পরীক্ষাটি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, পরীক্ষার প্যাটার্ন ইত্যাদি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হবে।
WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ওভারভিউ
West Bengal Public Service Commission ২৫শে এপ্রিল ২০২৬ তারিখে WBPSC Miscellaneous Services Recruitment Examination (Advt. No. 13/2024)-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে। অনলাইন আবেদন প্রক্রিয়া চলে ৩০শে এপ্রিল থেকে ২০শে মে ২০২৬ পর্যন্ত, আর জমা দেওয়া ফর্মের correction/edit window বন্ধ হয় ২৪শে জুন ২০২৬ তারিখে — অর্থাৎ আবেদন প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে শেষ। এরপর WBPSC Preliminary Examination-এর তারিখ ঘোষণা করেছে ৪ঠা অক্টোবর ২০২৬, যা একটি শিফটে দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় থাকবে ১০০টি অবজেক্টিভ টাইপ MCQ, মোট ২০০ নম্বরের, যা ১৫০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। Admit card এখনও প্রকাশিত হয়নি এবং পরীক্ষার কিছুদিন আগে অফিসিয়াল ওয়েবসাইট-এ প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। যেসব প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের এখন সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত WBPSC Miscellaneous exam preparation-এর দিকে, কারণ Prelims আর মাত্র কয়েক মাস দূরে। Admit card এবং অন্যান্য আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল WBPSC ওয়েবসাইট দেখতে থাকুন।
| |
| ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
| |
| |
| |
শিক্ষাগত যোগ্যতা
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরিচালিত মিসলেনিয়াস পরীক্ষাটির জন্য যেকোনো বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া আবশ্যক। অর্থাৎ কেবলমাত্র স্নাতক উত্তীর্ণ হলেই এই পরীক্ষায় বসতে পারা যাবে।
পুরো নোটিফিকেশনটি ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Download Now
বয়সসীমা
সাধারণভাবে মিসলেনিয়াস পরীক্ষায় নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়স পর্যন্ত বসা যেতে পারে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীর ক্ষেত্রে সরকারী নিয়ম অনুসারে বয়সসীমার বিশেষ ছাড় রয়েছে। নিম্নে সেই বিষয়টিই বিস্তারিতভাবে দেখানো হল-
WBPSC Miscellaneous পরীক্ষার প্যাটার্ন
WBPSC পরীক্ষাটির দ্বারা নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে হয়ে থাকে। প্রিলিমস, মেইনস ও ইন্টারভিউ। ধাপে ধাপে সমস্ত স্তর অতিক্রম করলে তবেই এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়। চলুন দেখে নিন প্রিলিমস ও মেইনস পরীক্ষার প্যাটার্ন-
প্রিলিমস
মেইনস
| | | |
| | | |
| বাংলা/নেপালি/হিন্দি/সাঁওতালি/উর্দু
| | |
| জেনারেল নলেজ ও অ্যারিথমেটিক
| | |
| | | |
প্রকাশিত হয়েছে WBPSC IDO (Industrial Development Officer 2024-25)-এর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি, দেখুন লেটেস্ট আপডেটটি!
WBPSC Miscellaneous পরীক্ষার সিলেবাস
আলোচ্য পরীক্ষাটির প্রিলিমস ও মেইনস পরীক্ষার সিলেবাস আলাদা। প্রথমে প্রিলিমস এর সিলেবাসটি দেখা যাক-
প্রিলিমস সিলেবাস
জেনারেল নলেজের ক্ষেত্রে-
- বিখ্যাত স্থান এবং খবরের মানুষ
- ভারতীয় রাজনীতি ও সংবিধান
- ভারতীয় অর্থনীতি
- জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা
- ভারতীয় ইতিহাস
- ভূগোল
- গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন এবং ইভেন্ট
অ্যারিথমেটিক-এর ক্ষেত্রে-
- লাভ এবং ক্ষতি
- বয়সের উপর সমস্যা
- গড়
- নৌকা এবং স্রোত
- সময় এবং দূরত্ব
- নম্বর সিস্টেম
- ডেটা ব্যাখ্যা
- শতাংশ
- সরল ও চক্রবৃদ্ধি সুদ
- অনুপাত এবং অনুপাত
- সময় এবং কাজ
- ল.সা.গু এবং গ.সা.গু
Read More: Download WBPSC Miscellaneous Syllabus Now!
মেইনস সিলেবাস
মেইনস-এর ক্ষেত্রে তিনটি পেপার থাকে। পেপার ১ ইংরেজি, পেপার ২- ভারতীয় ভাষা অর্থাৎ বাংলা/নেপালি/হিন্দি/সাঁওতালি/উর্দু এবং পেপার ৩ জেনারেল নলেজ ও অ্যারিথমেটিক।
পেপার ১ ইংরেজি-এর সিলেবাস-
- Translation
- Report
- Precis
- Grammar
- Correct following Sentence
- Make sentence with Idioms/Phrase
পেপার ২ ভারতীয় ভাষা
- ইংরেজি থেকে বাংলা/নেপালি/হিন্দি/সাঁওতালি/উর্দু ভাষায় অনুবাদ
- ব্যাকরণ
- প্রদত্ত পয়েন্টের ভিত্তিতে একটি প্রতিবেদনের লেখা
- একটি প্রবন্ধ লেখা
পেপার ৩ জেনারেল নলেজ ও অ্যারিথমেটিক
জেনারেল নলেজের ক্ষেত্রে–
- বিখ্যাত স্থান এবং খবরের মানুষ
- ভারতীয় রাজনীতি ও সংবিধান
- ভারতীয় অর্থনীতি
- জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা
- ভারতীয় ইতিহাস
- ভূগোল
- গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন এবং ইভেন্ট
Know More: Download WBPSC Miscellaneous Previous Years Questions Now!
অ্যারিথমেটিক-এর ক্ষেত্রে-
- লাভ এবং ক্ষতি
- বয়সের উপর সমস্যা
- গড়
- নৌকা এবং স্রোত
- সময় এবং দূরত্ব
- নম্বর সিস্টেম
- ডেটা ব্যাখ্যা
- শতাংশ
- সরল ও চক্রবৃদ্ধি সুদ
- অনুপাত এবং অনুপাত
- সময় এবং কাজ
- ল.সা.গু এবং গ.সা.গু
WBPSC Clerkship previous year question paper ফ্রিতে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দিন এখনই!
বেতন কাঠামো
এই চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো বেসিক হিসেবে ৭,১০০ – ৩৭,৬০০ হয়ে থাকে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)
১) WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে কি যোগ্যতা লাগে?
মিসলেনিয়াস পরীক্ষাটির জন্য যেকোনো বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া আবশ্যক। অর্থাৎ কেবলমাত্র স্নাতক উত্তীর্ণ হলেই এই পরীক্ষায় বসতে পারা যাবে।
২) WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে বয়সসীমা কত?
মিসলেনিয়াস পরীক্ষায় নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়স পর্যন্ত বসা যেতে পারে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীর ক্ষেত্রে সরকারী নিয়ম অনুসারে বয়সসীমার বিশেষ ছাড় রয়েছে।
৩) WBPSC মিসলেনিয়াস চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো ঠিক কেমন?
এই চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো বেসিক হিসেবে ৭,১০০ – ৩৭,৬০০ হয়ে থাকে।
৪) WBPSC মিসলেনিয়াস পরীক্ষার নির্বাচন পদ্ধতিগুলি কী কী?
সর্বপ্রথম প্রিলিমস পরীক্ষাটি দিতে হবে। প্রিলিমস পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে পারলে মেনস পরীক্ষাটি দিতে পারবে। মেনস পরীক্ষাতে উত্তীর্ণ হলে তারপর সর্বশেষে হবে পার্সোনালিটি টেস্ট।
৫) WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ফলাফল কোথা থেকে দেখা যাবে?
WBPSC এর অফিসয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে পারা যাবে।
৬) WBPSC মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে?
প্রিলিমস এর ক্ষেত্রে জেনারেল নলেজ ও অ্যারিথমেটিক থাকে। মেইনস এর ক্ষেত্রে পেপার ১-এ থাকে ইংরেজি, পেপার ২-এ থাকে ভারতীয় ভাষা অর্থাৎ বাংলা/নেপালি/হিন্দি/সাঁওতালি/উর্দু এবং পেপার ৩-এ থাকে জেনারেল নলেজ ও অ্যারিথমেটিক।