স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC জাতীয় স্তরে অর্থাৎ সারা ভারত জুড়ে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ MTS-এর জন্য প্রতি বছর কর্মী নিয়োগ করে থাকে। SSC MTS পরীক্ষার দ্বারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং ভারতের সরকারের অফিসগুলিতে General Central Service Group-C -এর জন্য বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। SSC ক্যালেন্ডার অনুযায়ী, SSC MTS Notification 2025 প্রকাশিত হবে ২৬শে জুন ২০২৫ তারিখে, যেখানে MTS ক্যাটাগরির অন্তর্গত বিভিন্ন শূন্যপদ ঘোষণা করা হবে অফিসিয়াল ওয়েবসাইট এ। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২৬ জুন থেকে ২৪শে জুলাই ২০২৫ পর্যন্ত। SSC MTS Notification 2025 সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ব্লগটি ভালোভাবে পড়ুন।
স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC MTS পরীক্ষার জন্য ২৬ জুন ২০২৫ কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বিভিন্ন পদে মোট ……টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য SSC MTS Recruitment 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করবে। SSC MTS Exam 2025-এর জন্য সম্পূর্ণ তথ্যসহ পিডিএফ আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে এবং যেটি নীচের ডাউনলোড সেকশন থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।
স্টাফ সিলেকশন কমিশন (SSC) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং ভারতের সরকারের বিভিন্ন অফিসে অ-প্রযুক্তিগত পদে প্রার্থীদের নিয়োগের জন্য মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ (MTS) পরীক্ষা পরিচালনা করে। প্রতি বছর লক্ষাধিক SSC প্রার্থী, মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ করার পর, এই পরীক্ষায় অংশগ্রহণ করে নিচের উল্লিখিত পদগুলির জন্য শর্টলিস্ট হওয়ার উদ্দেশ্যে।
SSC MTS Notification 2025 -এর পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী জেনে নিন এক নজরে
SSC MTS Recruitment 2025 | |
পরিচালনা সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
পরীক্ষার পুরো নাম | স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফ |
শূন্যপদ | শীঘ্রই প্রকাশিত হবে |
ক্যাটাগরি | সরকারী চাকরি |
পরীক্ষার স্তর | জাতীয় স্তর |
শিক্ষাগত যোগ্যতা | ১০ পাস |
বয়স সীমা | ১৮-২৫ বছর এবং ১৮-২৭ বছর |
মোড অফ এক্সাম | অনলাইন |
আবেদনের শুরুর তারিখ | ২৬ জুন ২০২৫ |
আবেদনের শেষের তারিখ | ২৪ জুলাই ২০২৫ |
জাতীয়তা | ভারতের নাগরিক হতে হবে |
নির্বাচন পদ্ধতি | পেপার-১ (অবজেক্টিভ) শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) / শারীরিক মানদণ্ড পরীক্ষা (PST) (শুধুমাত্র হাভালদার পদের জন্য) |
বেতন | ১৮,০০০ থেকে ২২,০০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | |
আরও পড়ুন- SSC MTS Exam Guide
SSC MTS Recruitment 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ SSC ক্যালেন্ডার ২০২৫-এর সঙ্গে প্রকাশিত হয়েছে। SSC MTS Notification 2025 অনুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে ২৬ জুন থেকে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত -এ, এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০শে সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর ২০২৫ পর্যন্ত। নিচের তালিকা থেকে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন।
SSC MTS Exam Notification Released on | 26th June 2025 |
SSC MTS Exam Apply Online 2025 Starts | 26th June 2025 |
SSC MTS Exam Last Date to Submit Application Form | 24th July 2025 (11 pm) |
SSC MTS Exam Last Date for Online Fee Payment | 24th July 2025 (11 pm) |
SSC MTS Exam Application Correction Window | Notified soon |
SSC MTS Exam Admit Card 2025 | Notified soon |
SSC MTS Exam Date 2025 | 20th September to 24 October 2025 |
SSC MTS Notification 2025- এর অধীনে বিভিন্ন ধরনের কর্ম পদ বিন্যস্ত রয়েছে। এগুলির মধ্যে সাধারণত কোন কোন ধরনের চাকরির কাজগুলি অন্তর্ভুক্ত থাকে দেখে নিন:
আরও পড়ুন- Competitive Exam Preparation Tips
SSC MTS Recruitment 2025 পরীক্ষা ভারতের বহুল প্রচলিত পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। এই পরীক্ষা দিতে গেলে কিছু নির্দিষ্ট SSC MTS Eligibility Criteria থাকা জরুরি। কী কী সেই তা নিম্নে দেওয়া হল:
SSC MTS Recruitment 2025 পরীক্ষা দিতে গেলে একজন প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক (10th) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
SSC MTS Recruitment 2025 পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সসীমা সাধারণত ১৮ থেকে ২৫ বছর অবধি তবে বিভিন্ন ক্যাটগরি বা বিভাগের প্রার্থীদের জন্য বয়সের কিছু ছাড় রয়েছে। যেমন- OBC, SC/ST প্রমুখ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুসারে বয়সের যে ছাড় রয়েছে, তাকে মান্যতা দেওয়া হবে।
আরও পড়ুন- SSC CHSL Recruitment Notification 2025
SSC MTS Recruitment 2025 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা Staff Selection Commission (SSC)-এর অধীনে সরকারি দপ্তরের বিভিন্ন পদে কাজ করতে সক্ষম হন। এই চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো কেমন থাকে জেনে নিন-
কোনো প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে প্রবেশ করলে তার বেতন 7th Pay Commission অনুযায়ী 18,000 থেকে 22,000 পর্যন্ত হতে পারে।
SSC MTS Notification 2025-এর আবেদনপত্র আগামীকাল, ২৬শে জুন ২০২৫ থেকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
SSC MTS Recruitment 2025 আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪শে জুলাই ২০২৫।
প্রার্থীদের শুধুমাত্র যোগ্যতা থাকলেই SSC MTS আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে:
কমিশন SSC MTS Recruitment 2025-এর পরীক্ষার প্যাটার্নটি পরীক্ষার অফিসিয়াল ভাবে প্রকাশিত রয়েছে। যেসব প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের পরীক্ষার প্রস্তুতির আগে আবেদনপত্র ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে প্রশ্নপত্রের গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
SSC MTS Recruitment 2025 পরীক্ষার প্যাটার্ন প্রার্থীদের নিচের বিষয়গুলোর বিস্তারিত তথ্য প্রদান করে:
SSC MTS Recruitment 2025 পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের টেবিলটি দেখতে পারেন-
Sections | Number of Questions | Maximum Marks |
Section- I (Duration: 45 minutes) | ||
Numerical and Mathematical Ability | 20 | 60 |
Reasoning Ability and Problem-Solving | 20 | 60 |
Total | 40 | 120 |
Sections | Number of Questions | Maximum Marks |
Section- II (Duration: 45 minutes) | ||
General Awareness | 25 | 75 |
English Language and Comprehension | 25 | 75 |
Total | 50 | 150 |
SSC প্রতি বছর দেশের বিভিন্ন কেন্দ্রে SSC MTS Recruitment 2025 -এর পরীক্ষা পরিচালনা করে। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের পছন্দ অনুযায়ী পরীক্ষাকেন্দ্র নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে প্রার্থীর পছন্দের ভিত্তিতে SSC চূড়ান্তভাবে কেন্দ্র বরাদ্দ করে।
তবে, যদি নির্বাচিত কেন্দ্রে আসন অনুপলব্ধ থাকে, সেক্ষেত্রে SSC প্রার্থী কেন্দ্র পরিবর্তন করে আসনের প্রাপ্যতার ভিত্তিতে অন্যত্র স্থানান্তর করার জন্য আবেদন করতে পারে। এ বিষয়ে প্রার্থীদের SSC -কে প্রশ্ন করার কোনো অধিকার থাকবে না।
দেখে নিন SSC MTS Recruitment 2025 পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে গেলে কোন কোন কী কী ধরনের প্রস্তুতির কৌশলের প্রয়োজন-
SSC MTS Syllabus & SSC MTS Exam Pattern সম্পর্কে জানা
প্রথমত SSC MTS Preparation Tips-এর ক্ষেত্রে SSC MTS syllabus এবং SSC MTS Exam Pattern সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা থাকা খুব জরুরি। SSC MTS Syllabus এবং SSC MTS Exam Pattern সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে।
SSC MTS Syllabus-এর সংক্ষিপ্ত নোট তৈরি করা
SSC MTS Preparation Tips -এর প্রস্তুতির জন্য অধ্যয়ন করার সময়, আপনাকে আপনার নির্দিষ্ট বিষয়ের জন্য সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে, যেগুলি আপনি এখনও পর্যন্ত অধ্যয়ন করেছেন এই সংক্ষিপ্ত নোট তা ধরে রাখতে সহায়তা করবে।
নিয়মিত রিভিশন
যে-কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। SSC MTS Preparation Tips -কে কার্যকর করার জন্য আপনাকে নিয়মিত প্রতিটি বিষয় রিভিশন করতে হবে। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন তা ধরে রাখার জন্য রিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
SSC MTS: Time Management Techniques
SSC MTS Preparation Tips -এর ক্ষেত্রে সঠিক টাইম ম্যানেজমেন্ট সর্বদা সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাই একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে প্রতিটি বিষয়কে নির্দিষ্ট সময় ভাগ করে নিয়ে অধ্যয়ন করুন। একটি সঠিক সময় সারণী থাকলে আপনি আপনার পুরো সিলেবাসটি কভার করতে কত সময় লাগবে তা বুঝতে সাহায্য করবে। এবং একটি সঠিক সময়সূচিতে শৃঙ্খলাবদ্ধভাবে পড়াশোনা করতে সাহায্য করে এই টেকনিক।
কোচিং-এর সাহায্য নেওয়া
SSC MTS পরীক্ষার ক্ষেত্রে যেহেতু সময় কম তাই SSC MTS Preparation-এর জন্য কোচিং-এর সাহায্য নেওয়া যেতে পারে। তবে কোচিং এর সাহায্য থাকলেও সঠিকভাবে নিজে প্রস্তুতি না নিলে সফল হওয়া কিন্তু সম্ভব না।
SSC MTS Test Series
SSC MTS study plan for beginners দের প্রস্তুতির ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রস্তুতির সঙ্গে, আপনাকে অবশ্যই মক টেস্ট কিংবা SSC MTS Test Series সাহায্য নিতে হবে। এই টেস্টগুলি SSC MTS Exam Pattern এবং যে প্রশ্নগুলি পরীক্ষায় ঘন ঘন আসে এমন সেগুলিকে বুঝতে বিশেষভাবে সহায়তা করবে। এটি আপনাকে আপনার নিজের প্রস্তুতির বিচার করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
ইতিবাচক আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি
কখনও কখনও ব্যর্থতা মানুষের প্রস্তুতিকে সন্দেহের মুখে দাঁড় করাতে পারে, এটি পরোক্ষভাবে আপনার আত্মবিশ্বাসের স্তরকে প্রভাবিত করতে পারে। SSC MTS Preparation Tips -এর ক্ষেত্রে তাই যেকোনো সময় সঠিক একটি ইতিবাচক মনোভাব থাকা অত্যন্ত জরুরি এবং এমন ক্রিয়াকলাপগুলিতে লিপ্ত হওয়া দরকার যা আপনার আত্মবিশ্বাসের স্তরকে বাড়িয়ে তুলতে সহায়তা করে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...